শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

কৃষি ও কৃষকের উন্নয়নের মাধ্যমে দেশকে সমৃদ্ধ করতে হবে: নুরুল আরশাদ

পটিয়া হাইদগাঁও কৃষক কল্যাণ ও পেশাজীবি সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও কৃষক কল্যাণ পেশাজীবি সমবায় সমিতি লিমিটেডের এর বার্ষিক সাধারণ সভা গত ৯ জানুয়ারি শুক্রবার রাতে হাইদগাঁও গাউছিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জয়নাল আবেদীন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার ঢাকা ব্যাংকের সাবেক আঞ্চলিক মহাব্যাবস্থাপক নুরুল আরশাদ চৌধুরী। আলোচক ছিলেন যথাক্রমে খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবু তৈয়ব, সাংবাদিক আবদুল হাকিম রানা, প্রবীন কৃষক নেতা আবুল কালাম, বিশিষ্ট শ্রমিক নেতা মামুন, সমিতির প্রধান হিসাব নিরীক্ষক সাবেক ব্যাংক ব্যাবস্হাপক আলী আকবর, বাংলাদেশ কৃষি ব্যাংকের এ জি এম আবুল কালাম, সমিতির সহ-সভাপতি উজ্জ্বল চৌধুরী, হাইদগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল ইসলাম, সমিতির সদস্য মোহাম্মদ ইউছুপ।

সভায় উপস্থিত ছিলেন এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাংকার, সমিতির নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক সাধারণ সদস্য।

সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক রনজিত চৌধুরী। তিনি বার্ষিক রির্পোট ও বাজেট এবং শেয়ারের উপর লভ্যাংশ ঘোষণা করেন।

সভায় প্রধান অতিথি বলেন, আমাদের এই দেশ একটি কৃষি প্রধান দেশ। এ দেশের কৃষকদের উন্নয়ন না হলে দেশ কখনো খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবে না। তাই কৃষকদের স্বল্প সুদে ঋনের ব্যবস্থা ও তাদের সুখে-দু:খে পাশে থাকার মাধ্যমে এ অঞ্চলের পরিত্যক্ত পাহাড় ও সমতল ভূমি গুলোকে চাষাবাদের আওতায় আনতে হবে। যা করা হলে পরে এখানে হিমাগার স্থাপন সহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার জন্য উচ্চ মহলে কাজ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...