বুধবার, ৫ আগস্ট ২০২৬

আত্মকর্মসংস্থান ও মানবিক সহায়তায় পাহাড়ে স্বচ্ছলতার পথ দেখাচ্ছে সেনাবাহিনী

মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি

পার্বত্য বান্দরবানে শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর সহায়তায় আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় অনেক অসচ্ছল পরিবারে ফিরেছে স্বচ্ছলতা।

সমাজে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করার লক্ষ্যে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, গৃহহীনদের জন্য ঘর নির্মাণে ঢেউটিন প্রদান, মসজিদ ও এতিমখানায় কার্পেট বিতরণ, কন্যাদায়গ্রস্ত পরিবারের বিবাহে আর্থিক সহায়তা এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব মানবিক সহায়তা পেয়ে উচ্ছ্বসিত সুবিধাভোগীরা।

এরই ধারাবাহিকতায় সোমবার (১২ জানুয়ারি) বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে রিজিয়নের মাঠে জেলা সদরসহ বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল— মাদ্রাসা ও এতিমখানায় কার্পেট বিতরণ, গৃহহীন পরিবারের ঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান, কন্যাদায়গ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা, অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান, আশ্রয়ন সমিতিকে নগদ অর্থ সহায়তা, অসহায় পরিবারের মাঝে খাদ্যশস্য (চাল, ডাল, তেল, চিনি ও আলু) বিতরণ এবং শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সুবিধাভোগীদের হাতে তুলে দেন বান্দরবান সেনা রিজিয়নের জিএসও-২ মেজর পারভেজ। তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিরাপত্তার পাশাপাশি জনসেবা ও মানবিক সহায়তা প্রদানে সেনাবাহিনী সবসময় আন্তরিক। এ উদ্যোগ তারই একটি অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন সামিউলসহ সেনা রিজিয়নের বিভিন্ন পদবীর কর্মকর্তা, বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগী জনসাধারণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...