বুধবার, ৫ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে জামায়াত কর্মী হত্যাকাণ্ড: নিষিদ্ধ সংগঠনের কর্মীসহ আটক ৬

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহানগর গ্রামের দিঘিরপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত জামায়াত কর্মী মুহাম্মদ জামাল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিষিদ্ধ সংগঠনের এক কর্মীসহ ছয়জনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় একটি একনালা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ ও ধারালো অস্ত্রসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (১১ জানুয়ারি) মধ্যরাতে ফটিকছড়ি থানা পুলিশ উপজেলার লেলাং ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আটক ও মালামাল উদ্ধার করে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে—একটি একনালা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ এবং ধারালো অস্ত্র আটটি (ছোরা তিনটি, দা তিনটি ও চাকু দুটি)।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা রুজু হয়েছে এবং তদন্তের স্বার্থে মামলার বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা যাচ্ছে না।

এর আগে শনিবার রাত ১২টার দিকে নিহত জামায়াত কর্মী মুহাম্মদ জামালের স্ত্রী কাজল রেখা বাদী হয়ে সুনির্দিষ্ট ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকেই আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।’

উল্লেখ্য, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জামায়াত কর্মী মুহাম্মদ জামাল ঘটনাস্থলেই নিহত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...