চট্টগ্রামের বন্দর এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। শনিবার গভীররাতে পোর্ট কলোনি এলাকার সড়কের উপর এ ঘটনা ঘটে।
নিহত আজিয়ার রহমান বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মৃত হোসেন আলীর ছেলে।
বন্দর থানার ওসি আবদুর রহিম বলেন, “পোর্ট কলোনি এলাকা সংলগ্ন নিমতলা সড়ক থেকে ওই যুবককে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।”
তিনি বলেন, “ওই যুবক অন্য এলাকায় ছুরিকাঘাতে আহত হয়ে বন্দর এলাকায় এসে পড়েছে।”
এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি রহিম।
চট্টগ্রামনিউজ/ এসডি/
