চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মনা দে (৬১) কে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
রবিবার (১১ জানুয়ারি) সকালে মনাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মনা দে সারোয়াতলী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের উত্তর কঞ্জুরী গ্রামের মৃত লাল মোহন দে’র ছেলে।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার সারোয়াতলীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে বোয়ালখালী সেনা ক্যাম্পের সদস্যরা।
এসময় মনার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৩ হাজার ১১৫ টাকা এবং ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ২০ হাজার টাকা হবে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, মনাকে জব্দকরা আলামতসহ থানায় সোপর্দ করলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আর এইচ/
