বুধবার, ৫ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় ছাত্র দলের কর্মশালায় নাজমুল মোস্তফা আমিন

‘ছাত্রদল শুধু একটি সংগঠন নয়, এটি রাজনৈতিক পাঠশালার নাম’

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, ছাত্রদল শুধু একটি সংগঠন নয়,  এটি একটি রাজনৈতিক পাঠশালার নাম। যে পাঠশালায় আলোচনা হয়, দেশ রক্ষা ও দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন নিয়ে। অতীতের ন্যায় ছাত্রদল না জাগলে এদেশ ধ্বংস হয়ে যাবে। জাতীয়তাবাদী শক্তি ছাড়া বাংলাদেশকে কেউ রক্ষা করতে পারবে না। এজন্য সংগঠনকে আরও সুসংগঠিত ও বাস্তবমুখী করতে হবে। যাদের বদৌলতে গ্রাম বাংলার কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ নিরাপদ ও শান্তিতে ঘুমাবে। নিশ্চিন্তে চলাচল করবে দেশের মা-বোনসহ সাধারণ মানুষ। এজন্য ছাত্রদলের বেটার ওয়ার্ক চাই।

তিনি রবিবার (১১ জানুয়ারি) বিকালে সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকার একটি রেস্তোরাঁয় সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা ছাত্র দলের উদ্যােগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

নাজমুল মোস্তফা আরও বলেন, আমরা এদেশে কোন আধিপত্যবাদ চাই না। বাঙালি কারো কাছে মাথা নত করে না ; মহান মুক্তিযুদ্ধসহ দেশের যেকোনো দুর্যোগময় মুহূর্ত মোকাবেলা কিভাবে করতে হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তা আমাদের শিখিয়ে গেছেন। একটি মহল মবকে জবে পরিণত করে দেশকে অস্থিতিশীল করার পায়তারায় লিপ্ত। এই মব প্রতিহত করতে ছাত্রদলকে জেগে উঠতে হবে। আর সোশ্যাল মিডিয়ায় সরব থাকার পাশাপাশি দেশ, দল ও মানুষের জন্য কাজ করতে ছাত্র দলকে আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মো.ফিরোজ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ- সম্পাদক আহমেদ সালমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মিনহাজুল আলম,  চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ন- আহ্বায়ক নাঈমুল আলম খোকন, এড. রাশেদুল কবির, রাশেদ খান, সদস্য মহিবুল হক আতিক, জিসান আহমেদ ও মহিউদ্দিন সাগরসহ ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....