বুধবার, ৫ আগস্ট ২০২৬

মিরসরাইয়ের সাংবাদিক নিজাম উদ্দিনের তৃতীয় প্রয়াণ দিবস আজ

সাফায়েত মেহেদী,মিরসরাই

মফস্বল সাংবাদিকতার এক উজ্জ্বল নাম, মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মাসিক মিরসরাই ও সাপ্তাহিক বন্দর নগরী পত্রিকার সম্পাদক সাংবাদিকতার বাতিঘর খ্যাত মুহাম্মদ নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৩ সালের ১১ জানুয়ারি, ৬১ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

প্রয়াণ দিবস উপলক্ষে মিরসরাই প্রেসক্লাবের উদ্যোগে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তাঁর পরিবার ও স্বজনদের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদে কুরআন খতম ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।

সাংবাদিক নিজাম উদ্দিনকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছেন মিরসরাইয়ে কর্মরত সাংবাদিক সমাজ। সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের মাধ্যমে তিনি যে সাংবাদিকতার ধারা প্রতিষ্ঠা করেছিলেন, তা আজও নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।

১৯৬১ সালে মিরসরাই পৌরসভার নাজিরপাড়া গ্রামের মোজাফ্ফর আহম্মদ সওদাগর বাড়িতে জন্মগ্রহণ করেন মুহাম্মদ নিজাম উদ্দিন। ছাত্রজীবনেই তাঁর মধ্যে সাংবাদিকতার প্রতি গভীর অনুরাগ জন্ম নেয়। ১৯৮৬ সালের দিকে চট্টগ্রাম নগরীর চকবাজারে অবস্থিত বিভিন্ন পত্রিকার স্টলে নিয়মিত যাতায়াত করে দেশ-বিদেশের সংবাদপত্র পাঠ করতেন তিনি। সেই আগ্রহই একদিন তাঁকে পেশাদার সাংবাদিকতায় নিয়ে আসে।

১৯৮৭ সালের ২০ অক্টোবর নিজ এলাকা মিরসরাইয়ে তিনি প্রতিষ্ঠা করেন মেসার্স সংবাদ বিতান’ নামে একটি পত্রিকা এজেন্সি। পরের বছর, ১৯৮৮ সালে চট্টগ্রামের দৈনিক নয়াবাংলা পত্রিকায় মিরসরাই সংবাদদাতা হিসেবে শুরু হয় তাঁর সাংবাদিকতা জীবন। এরপর পর্যায়ক্রমে দৈনিক জনতা, বাংলার বাণী, দৈনিক পূর্বকোণ ও দৈনিক জনকণ্ঠ-এর মতো দেশের প্রভাবশালী সংবাদপত্রে দায়িত্ব পালন করেন।

এর মধ্যে চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ-এ তিনি দীর্ঘ সময় কাজ করেন এবং পত্রিকাটির প্রতিষ্ঠাতা ইউসুফ চৌধুরী ও বার্তা সম্পাদক নাছির উদ্দিন চৌধুরীর আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেন। ২০০২ সালের দিকে তিনি পূর্বকোণ থেকে অবসর নেন। কর্মজীবনে তিনি অসংখ্য ইতিবাচক ও অনুসন্ধানী প্রতিবেদন রচনা করে পাঠকপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেন।

১৯৯৩ সালে প্রথিতযশা সাংবাদিক নূরুল ইসলামের অনুপ্রেরণা ও পরামর্শে তিনি প্রতিষ্ঠা করেন মিরসরাই প্রেসক্লাব’যা আজও মিরসরাইয়ের সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ১৯৯৫ সালের নভেম্বর মাসে সরকারি ডিক্লারেশন নিয়ে তিনি প্রকাশ করেন মিরসরাই অঞ্চলের প্রথম এবং চট্টগ্রাম অঞ্চলের উপজেলা পর্যায়ের দ্বিতীয় সংবাদপত্র মাসিক মিরসরাই। পরবর্তীতে ২০০৪ সালের ৭ মার্চ সরকারি ডিক্লারেশন নিয়ে চট্টগ্রাম থেকে প্রকাশ করেন সাপ্তাহিক বন্দর নগরী।

এই দুটি সংবাদপত্রের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন অসংখ্য সংবাদকর্মী। তাঁর হাতে তৈরি অনেক সাংবাদিক আজ দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র ও গণমাধ্যমে কর্মরত, যা তাঁর সাংবাদিকতা জীবনের অন্যতম বড় অর্জন।

প্রয়াণ দিবসে সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করেন মিরসরাই আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুল আমিন, জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম এবং সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির...

বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে হওয়া শতকোটি টাকার লেনদেন, অনিয়ম-দুর্নীতি ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে দিয়ে এবার নামমাত্র খরচে সরাসরি ফিফা থেকে ২০২৬ বিশ্বকাপের মিডিয়া...

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন-ভাতা এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির...