শুক্রবার, ১৫ মে ২০২৬

৯ ঘণ্টা পর আওয়ামীপন্থি শিক্ষককে বাসায় পৌঁছে দিল চবি প্রশাসন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষক হাসান মোহাম্মদ রোমানকে ৯ ঘণ্টা বসিয়ে রাখার পরে চাকসু নেতাদের বাধার মুখেও বাসায় পৌঁছে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১০ জানুয়ারি শনিবার রাত ৯টার দিকে প্রশাসনিক ভবনের সামনে থেকে প্রক্টরের গাড়িতে করে ওই শিক্ষককে ক্যাম্পাস থেকে বাসায় পৌঁছে দেওয়া হয়।

এদিন দুপুর ১২টার দিকে ভর্তি পরীক্ষা চলাকালে চাকসু নেতারা আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমানকে আইন অনুষদ এলাকা থেকে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে যান।

পরে সন্ধ্যা ৭টার দিকে তাকে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খানের দপ্তরে নেওয়া হয়।

সেখানে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী এবং চাকসু নেতারা বৈঠক করেন।

বৈঠক শেষে রাত ৯টার দিকে চাকসুর সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতার বাধার মুখেও প্রক্টরের গাড়িতে করে ওই শিক্ষককে ক্যাম্পাস থেকে বের করে দিতে দেখা যায়।

হাসান মোহাম্মদ রোমান বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সত্য নয়। “মাদকের বিষয়ে যেসব স্ক্রিনশট দেখানো হয়েছে, সেগুলো আমার নয়।”

ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি নিজ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করিনি।

“আমি জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলাম না।”

চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি বলেন, “আমরা আড়াই ঘণ্টার মতো থানায় বসেছিলাম মামলা দেওয়ার জন্য। তবে তারা মামলা গ্রহণ করেননি। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া মামলা নেওয়া সম্ভব নয়।”

চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, “তৎকালীন ফ্যাসিস্ট’ সরকারের সময় উনি শিক্ষার্থীদের তুলে নিয়ে মামলা দিতেন।

চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “চাকসু নেতারা হাসান মোহাম্মদ রোমানকে যে প্রক্রিয়ায় আটক করেছে, তা দায়িত্বশীল জায়গা থেকে সমর্থনযোগ্য নয়।

“নিয়োগ নিয়ে সমালোচোনার মুখে এ কাণ্ড ঘটেছে কিনা, প্রশ্ন থেকে যায়। চাকসু নেতারা রোমান শুভকে নিয়ে হঠাৎ সক্রিয় হলেও নিয়োগে অনিয়ম নিয়ে চুপ।”

এদিকে শিক্ষক হাসান মোহাম্মদ রোমানের বিরুদ্ধে কোনো মামলা হয়নি বলে জানান হাটহাজারী থানার ওসি মো. জাহিদুর রহমান।

জবি শিক্ষক ফোরামের নিন্দা

‎হাসান মোহাম্মদ রোমানকে হেনস্থার ঘটনায় ‘উদ্বেগ ও তীব্র নিন্দা’ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

শনিবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, “একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষককে প্রকাশ্যে অপমান, শারীরিকভাবে হেনস্তা করা কিংবা ভীতির পরিবেশ সৃষ্টি করা দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ওপর সরাসরি আঘাত।

“মতভেদ বা বিতর্ক থাকলেও তা নিরসনের একমাত্র পথ আইন, প্রশাসনিক তদন্ত ও ন্যায্য প্রক্রিয়া, কোনোভাবেই ‘মব জাস্টিস’ গ্রহণযোগ্য নয়।”

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ট আসর শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...