রবিবার, ১৯ জুলাই ২০২৬

রামগ‌ড় স্থলবন্দরে পাহাড় কেটে মাটি ভরাটের অভিযোগ তদন্ত শুরু

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের ভূমি উন্নয়নে পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ তদন্তে নৌ মন্ত্রণালয়ের গঠিত কমিটি শনিবার রামগড়ে তদন্তকাজ করেছে। ছয় সদস্যের গঠিত কমিটি রামগড়ে কয়েকটি স্থানের মাটি কেটে নেওয়া পাহাড় ও স্থলবন্দরের ভরাটকৃত স্থান সরেজমিনে পরিদর্শন করেন।

বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকা‌শিত হ‌ওয়ার পর বিয়য়টি তদন্ত করার জন্য ৮ জানুয়া‌রি নৌ মন্ত্রণালয়ের যুগ্ম স‌চিব( বাস্থবক) মোঃ ফি‌রোজ আহ‌মেদ কে আহবায়ক ক‌রে ৬ সদ‌স্যের এক‌টি তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রা হয় ।‌

তদন্ত ক‌মিটি‌কে তিন কার্য‌দিব‌সের ম‌ধ্যে তদন্ত প্র‌তি‌বেদ‌ন দা‌খিল করার সময়সীমাও বে‌ধে দেওয়া হয়। এরপ্রেক্ষিতে শ‌নিবার (১০ জানুয়া‌রি) তদন্ত দল রামগড় সফরে আ‌সেন। তারা উপ‌জেলার ‌বৈদ‌্যটিলাসহ বি‌ভিন্ন এলাকায় যান।‌ সেখা‌নে স্থানীয়‌দের সা‌থে কথাবার্তা ব‌লেন। পাহাড় কাটার ছ‌বি, তথ‌্য উপাত্ত ও মা‌টির নমুন‌া সংগ্রহ ক‌রেন। প‌রে তারা রামগড় স্থল বন্দর প‌রিদর্শ‌নে যান।‌সেখা‌নে বন্দরের ভরাট কা‌জে ব‌্যাবহৃত মা‌টির নমুনা সংগ্রহ ক‌রে প‌রীক্ষা নিরীক্ষা ক‌রেন এবং নির্মাণ কাজের গুনগত মান ঘু‌রে দে‌খেন।

এসময় তদন্ত ক‌মি‌টির সদস‌্যস‌চিব রাসনা শার‌মিন মিথিওসহ কমিটির অন‌্যান‌্য সদস‌্য ছাড়াও রামগড় উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কাজী শামীম, বি‌জি‌বি প্র‌তি‌নি‌ধি, সংশ্লিষ্ট ঠিকাদারী প্র‌তিষ্ঠান ম‌নি‌কো লি.এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত শুক্রবার একই অভিযোগের বিষয় খতিয়ে দেখতে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রামগড় পরিদর্শন করেন।এদিকে, তদন্ত সংক্রান্ত বিষয়ে গঠিত কমিটি সাংবাদিকদের কোন ব্রিফিং বা বক্তব্য দেননি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাতের ডিউটি শেষে বিশ্রাম নিতে গিয়ে আর জেগে...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হন, সে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে শোয়াইব হোসাইন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মায়ানী...