শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামের ইপিজেডে ১ লাখ টাকা ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.ক

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকা থেকে ছিনতাই করা ১ লাখ টাকাসহ মহানগরের সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল ও ছোরা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে কফিল উদ্দিন (৩২) ও নূর উদ্দিন প্রকাশ সেকুল-কে (৩৬) গ্রেপ্তার করা হয়। পরে সীতাকুণ্ড পৌরসভা এলাকায় কফিলের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে এক লাখ টাকা উদ্ধার করা হয়।

জানা গেছে, ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেইট এলাকা থেকে বুধবার দুপুরের দিকে কফিরুল ইসলাম নামের এক ব্যক্তি বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে ৩ লাখ টাকা উত্তোলন করেন। তিনি টাকা নিয়ে অফিসে যাওয়ার পথে মো. কফিল উদ্দিন ও নুর উদ্দিন প্রকাশ সেকুল পথরোধ করে মারধর করতে থাকে। এক পর্যায়ে দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে কফিরুল ইসলামের তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সাহায্যে আসামিদের অবস্থান শনাক্ত করে ইপিজেড থানা পুলিশ।
সিইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল ওয়াদুদ চৌধুরী ইপিজেড মাদ্রাজী শাহ রোড এলাকা থেকে সন্ত্রাসী কফিল উদ্দিন ও নূর উদ্দিনকে গ্রেপ্তার করেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, কফিল উদ্দিন ও নুর উদ্দিন চট্টগ্রাম মহানগরে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। কফিল উদ্দিনের বিরুদ্ধে ইপিজেড থানায় একাধিক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে ছিনতাইয়ের অপরাধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...