মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামের ডিসি পার্কে শুরু হলো মাসব্যাপী চতুর্থ ফুল উৎসব

“ডিসি পার্কের ফুল উৎসব সারাদেশের মানুষের আনন্দের উৎস হবে” – এহছানুল হক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্ক ফুলে ফুলে ছেয়ে গেছে। লাল, সাদা, হলুদসহ নানা রঙের ফুল পৌষের হালকা বাতাসে দোল খাচ্ছে। রবিবার (৯ জানুয়ারি) থেকে শুরু হওয়া মাসব্যাপী চতুর্থ ডিসি পার্ক ফুল উৎসব আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

উৎসবে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল প্রদর্শন করা হচ্ছে। এবার একটি বিশেষ স্টলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পর্কিত প্রচারণার আয়োজন রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক। তিনি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক শুভসূচনা করেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম পুলিশ কমিশনার হাসিব আজিজ, ডিআইজি আহসান হাবিব পলাশ এবং পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব এহছানুল হক বলেন, “ডিসি পার্কের ফুল উৎসব শুধু চট্টগ্রামের জন্য নয়, সারাদেশের মানুষ এখানে এসে নির্মল আনন্দ উপভোগ করতে পারবেন। জেলা প্রশাসনের এমন উদ্যোগ দেশের অন্যান্য জেলার জন্যও দৃষ্টান্ত হয়ে থাকবে।”

পুরো পার্ক জুড়ে রঙিন ফুলের ভাস্কর্য, থিম ও ল্যান্ডস্কেপ দর্শককে মুগ্ধ করছে। হাটার পথের পাশে থাকছে ফুলের সমাহার এবং ছবি তোলার জন্য আলাদা কর্ণার।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উৎসবের মধ্যে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণমেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, ভায়োলিন শো, মুভি শো, পুতুল নাচসহ নানা আয়োজন থাকবে। এছাড়া বাংলাদেশে বসবাসরত ১৬টি দেশের শিক্ষার্থীরাও নিজ নিজ সংস্কৃতি প্রদর্শন করবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “এ উৎসবে ২০ লাখ দর্শনার্থীর আগমন আশা করা হচ্ছে। দর্শকদের স্মৃতি ধরে রাখতে পেশাদার ফটোগ্রাফার এবং ভিড় সামলাতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবীর ব্যবস্থা করা হয়েছে।”

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, “এটি বাংলাদেশের সবচেয়ে বড় ফুল উৎসব। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিবছর নতুন থিম যুক্ত করা হচ্ছে। প্রতিদিন প্রায় অর্ধলক্ষ দর্শক এখানে ভিড় জমাবে।”

প্রসঙ্গত, ডিসি পার্কের জায়গাটি আগে মাদকসেবীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল। ২০২৩ সালে জেলা প্রশাসন অবৈধ দখলমুক্ত করে এখানে পার্ক নির্মাণ করেন। এরপরই শুরু হয় ডিসি পার্কের ফুল উৎসব, যা বর্তমানে নগরবাসীর বিনোদন ও আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...