বুধবার, ৫ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে মধ্যরাতে বাস  দুর্ঘটনায় নেভী সদস্যসহ নিহত ৩, আহত ১০ 

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাস৷ বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে মার্চেন্ট নেভী সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷ 

এরমধ্যে গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহত মার্চেন্ট নেভী সদস্যের নাম নাফিজ আহমেদ অয়ন, তার বাড়ি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামে। ১০ দিনের ছুটি শেষে ঢাকা হয়ে মাদারীপুর কর্মস্থলে ফিরছিলেন তিনি। নিহত অন্য দুজন হলেন, চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানার রিয়াজ উদ্দিন সড়কের আলী কন্ট্রাকটারের বাড়ি মো. হেলালের মেয়ে ছাবিতুন নাহার (২৫) ও গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা এলাকার কাতলামারী গাড়ির মৃত নয়া বেপারী ছেলে মিন্টু মিয়া (৪৫)। বাকি হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

উদ্ধারকাজে নিয়োজিত বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়৷ ঘটনাস্থলে ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি৷ নিহতদের মধ্যে একজন নেভী তরুণ কর্মকর্তা ছিল৷ বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি৷

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায়৷ ফায়ারসার্ভিসের সহযোগিতায় উদ্ধার কাজ পরিচালনা করা হয়৷ মূলত দাঁড়িয়ে থাকা ট্রাককে নিয়ন্ত্রণ হারিয়ে সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাসটি ধাক্কা দেয়৷ নিহত আহতদের নাম পরিচয় শনাক্তে কাজ চলছে৷ বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...