চট্টগ্রামের আনোয়ারায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি করায় এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে সদর ইউনিয়নের জয়কালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। অভিযানে মেসার্স হোসেন ট্রেডার্স নামের একটি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়।
এদিন একই অভিযানে পড়ৈকোড়া ইউনিয়নের ছত্তারহাট বাজারে একটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আর এইচ/
