বুধবার, ৫ আগস্ট ২০২৬

চট্টগ্রাম পিআইডির ৫ দিনের সঞ্জীবনী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসান বলেছেন, সঞ্জীবনী প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ।এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং জীবনমান উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের প্রশিক্ষণ সমাজে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপপ্রধান তথ্য অফিসার আজ বৃহস্পতিবার  কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) এর প্রশিক্ষণ একাডেমি সভাকক্ষে কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহযোগিতায় আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামের সঞ্জীবনী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন।

উপপ্রধান তথ্য অফিসার প্রধান অতিথির বক্তব্যে বলেন,বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞান ও দক্ষতার কোনো বিকল্প নেই, আর সঞ্জীবনী প্রশিক্ষণ সেই দক্ষতা অর্জনের একটি কার্যকর মাধ্যম। আমি বিশ্বাস করি, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা প্রশিক্ষণার্থীরা বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের পাশাপাশি সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখবে। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও ইতিবাচক চিন্তাধারা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী।

আয়োজক প্রতিষ্ঠান, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই এমন একটি সফল ও ফলপ্রসূ প্রশিক্ষণ আয়োজনের জন্য। একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জানাই ধৈর্য ও মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য।

উপপ্রধান তথ্য অফিসার আরো বলেন, আমি আশা করি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং একটি দক্ষ, সচেতন ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহনেওয়াজ, আঞ্চলিক তথ্য অফিস,চট্টগ্রামের তথ্য অফিসার জি এম সাইফুল ইসলাম বিশেষ অতিথির বক্তৃতা করেন। আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামের তথ্য সহকারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণর্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...