বুধবার, ৫ আগস্ট ২০২৬

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে পাশে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি

সাফায়েত মেহেদী,মিরসরাই

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর তেল পরিবহন পাইপলাইন থেকে তেল চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার হাদির ফকিরহাট এলাকায় মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি প্রায় এক মাস আগে হাদির ফকিরহাট এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে বিপিসির তেল পাইপলাইনের ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করেন। পরবর্তীতে সুযোগ বুঝে তিনি পাইপলাইনে ফুটো করে অবৈধভাবে তেল চুরি করে আসছিলেন।

ঘটনাটি নজরে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলে বিপিসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপ করার চেষ্টা করছে।

টিনশেড ঘরটির মালিক নুর জাহান জানান, প্রায় এক মাস আগে আমিরুল ইসলাম ঘরটি ভাড়া নেন। তাঁর স্বামী নুরুল আবছার ঘরটি ভাড়া দিলেও ভাড়াটিয়ার কোনো ঠিকানা সংরক্ষণ করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা  পাইপলাইন ফুটো করে তেল চুরি করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয়েছে। বর্তমানে পাইপলাইন মেরামতের কাজ চলছে।

এ ঘটনায় পাইপলাইনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী পরিমাণ তেল চুরি হয়েছে তা নিরূপণে তদন্ত চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার পর মিরসরাই উপজেলা সহকারী কমিশন (ভূমি)  আলাউদ্দিন কাদের, মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সাইদুল ইসলাম,  বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)- দুই কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  তবে তারা  ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া বক্তব্য দিতে রাজি হননি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...