সোমবার, ১০ আগস্ট ২০২৬

এসএআরএম মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট

কাল চট্টগ্রামে বসছে সাবেক তারকা ফুটবলারদের মেলা

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

আসলাম, আরমান, আলফাজ, জাকির, কায়সার হামিদ, ডন। বাংলাদেশের ফুটবলের ইতিহাসে এক একটি ইতিহাস। এসব তারকারা এখন অবসরে। তবে ফুটবল যেন তাদের ছাড়তে চায়না। তাইতো কাল বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে বসছে সে সব তারকা ফুটবলারদের মেলা। উপলক্ষ্য এসএআরএম মাস্টার্স ফুটবল টুর্নামেন্ট ।

কাল বেলা ১২টায় চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। যেখানে অংশ নেবে ১২টি দল। তিন দিনের এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন সাবেক জাতীয় ফুটবলরা। ঢাকা, খুলনা, মুন্সিগঞ্জ ও স্বাগতিক চট্টগ্রাম সহ ১২ দলের হয়ে দেশের সাবেক তারকা খেলোয়াড় সহ বিভিন্ন জেলার বিপুল সংখ্যক সাবেক তারকা ফুটবলার অংশ নেওয়ায় টুর্নামেন্টটি পরিনত হবে তারকাদের মিলন মেলায় । যেখানে খেলা ছাড়াও থাকবে ভিন্ন কিছু। কারন অনেকের সাথে দেখা হবে দীর্ঘ দিন পরে।

এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসাবে থাকছে এসএআরএ। আর কো স্পন্সর হিসাবে থাকছে রয়েল সিমেন্ট ও মোজো।

আজ বুধবার ৭ জানুয়ারি বিকালে নগরীর একটি হোটেলে টুর্নামেন্ট উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে টুর্নামেন্টের বিস্তারিত বিবরন দেন ফেরদৌস হাসান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহেদুল করিম কচি, সাবেক ফুটবলার সামশুর জামান ইউচুপ, ইবাদুল হক লুলু, সাবেক খেলোয়াড় মনিরুল ইসলাম পারভেজ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার আফজাল আহামেদ, আরমান মিয়া, মোহাম্মদ আলী সহ সোনালী অতীত ক্লাবের কেন্দ্রীয় ও চট্টগ্রামের কর্মকতাবৃন্দ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...