শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

অর্থ আত্মসাৎ: কক্সবাজারের সাবেক মেয়র আবছারের ৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা তিনটি মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র নুরুল আবছারকে প্রত্যেকটিতে এক বছর করে মোট তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, মেয়র থাকাকালে নুরুল আবছারের বিরুদ্ধে প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিনটি মামলা দায়ের করে দুদক।

দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম রনি জানান, তিনটি মামলার প্রত্যেকটিতে এক বছর করে কারাদণ্ড, অর্থদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
তিনটি মামলার কারাদণ্ড আলাদাভাবে ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি পলাতক রয়েছেন। এ কারণে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, ১৯৮৪ সালে রাষ্ট্রপতির অনুদান হিসেবে কক্সবাজার পৌরসভার উন্নয়ন কাজে ১৫ লাখ ৭ হাজার ৫২০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে তৎকালীন জেলা দুর্নীতি দমন কর্মকর্তা একটি মামলা করেন। এ মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত নুরুল আবছারকে এক বছরের কারাদণ্ড, ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন বলে জানান দুদকের পিপি মুহাম্মদ কবির হোসাইন।

অন্য একটি মামলায় মেয়র থাকাকালে উন্নয়ন কাজের ৯০টি চেকের মাধ্যমে ৩৩ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এ মামলায় এক বছরের কারাদণ্ড, ৩৩ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বলে জানান দুদকের আরেক পিপি মোকাররম হোসাইন।
এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় দায়ের করা অপর একটি মামলায় ১৩ লাখ ২৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক বছরের কারাদণ্ড, একই পরিমাণ অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...