শুক্রবার, ১৫ মে ২০২৬

চট্টগ্রাম কালুরঘাটে বিএডিসি অফিসে অস্ত্র নিয়ে হুমকি, মূলহোতা গ্রেপ্তর

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম কালুরঘাট বিএডিসি অফিসে অস্ত্র প্রদর্শন করে হমকির অভিযোগে আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় দামপাড়া ওয়াসা এলাকা থেকে ঠিকাদার আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে চাঁন্দগাঁও থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর টাস্কফোর্স-৪।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গেল ৪ জানুয়ারি কালুঘাটের বিএডিসি অফিসে আলমগীর হোসেনের নেতৃত্বে ৯ জনের একটি দল অস্ত্রসহ প্রবেশ করে।
পরে তারা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে অফিস স্টাফদের গায়ে হাত তোলে ও হত্যার হুমকি প্রদান করে। একই উদ্দেশ্যে ষোলশহরের বিএডিসি অফিসে জোরপূর্বক প্রবেশ করে রিয়াজ মাহমুদ নামের এক কর্মচারীকে মারধর করে। এক পর্যায়ে সহকারী প্রকৌশলী তমাল দাস পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে কম্পিউটার অপারেটর ফাহিমকে ঠিকাদার আলমগীর হোসেন শার্টের নিচে রাখা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতে থাকে।

এ ঘটনায় ভুক্তভোগী নুরুল ইসলাম দামপাড়া আর্মি ক্যাম্প টাস্কফোর্স-৪ এ অভিযোগ দায়ের করেন।
পরে অভিযান পরিচালনা করে ৫ জানুয়ারি সন্ধ্যায় দামপাড়া ওয়াসা এলাকা থেকে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে অস্ত্রসহ সরকারি অফিসে ভয়ভীতি প্রদর্শনের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। ঘটনায় সরকারি অফিসের নিরাপত্তা ও কর্মকর্তাদের জীবননাশের হুমকির বিষয়টি স্পষ্ট হয়েছে। পরে আজ সকাল ১১ টার দিকে তাকে চাঁন্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় সম্পৃক্ত মনির ও মামুন এবং তাদের সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা চলছে বলেও জানায় সেনাবাহিনী।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ট আসর শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...