শুক্রবার, ১৫ মে ২০২৬

রাউজানে মোটরসাইকেলে এসে যুবদল নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেলে করে এসে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ৫ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট এলাকার সিকদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি পূর্ব গুজরা পুলিশ তদন্তকেন্দ্র থেকে প্রায় ৫০০ মিটার দূরে অবস্থিত।

নিহত যুবদল নেতার নাম মুহাম্মদ জানে আলম সিকদার (৪৮)। তিনি রাউজান উপজেলা যুবদলের সদস্য এবং পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি ওই ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে। স্থানীয় রাজনীতিতে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। গিয়াস কাদের চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির দুই প্রার্থীর একজন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মুখোশ পরা তিন যুবক মোটরসাইকেলে করে এসে জানে আলমের বাড়ির সামনে তাঁকে লক্ষ্য করে গুলি চালান। এরপর তাঁরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রাত সাড়ে আটটার দিকে জানে আলম পাশের অলিমিয়াহাট বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে পৌঁছালে মোটরসাইকেল আরোহীরা তাঁকে লক্ষ্য করে গুলি করেন। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের পালিয়ে যেতে দেখেন। পরে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা জানে আলমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়, সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গুলিবিদ্ধ যুবদল নেতার হাসপাতালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ বলেন, জানে আলম ও তিনি একই এলাকার বাসিন্দা। মোটরসাইকেল আরোহীরা এসে জানে আলমকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যান। তাঁর বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। তিনি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য ছিলেন। কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, সে বিষয়ে ফিরোজ আহমদ নিশ্চিত নন।

এ বিষয়ে জানতে চাইলে পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দিপ্তেষ দাশ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রামনিউজ. এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য টানা ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ট আসর শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...