রবিবার, ৯ আগস্ট ২০২৬

উখিয়া-টেকনাফে বিএনপি প্রার্থীকে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার উখিয়া-টেকনাফ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে যেতে ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে এক ভিডিও বার্তায় শাহজাহান চৌধুরী নিজেই বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেন। তিনি জানান, ডাকযোগে তার ঠিকানায় একটি হুমকিমূলক চিঠি ও একটি কাফনের কাপড় পাঠিয়েছে। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—নির্বাচনে অংশগ্রহণ অব্যাহত রাখলে তাকে শরীফ ওসমান হাদীর মতো পরিণতির মুখোমুখি হতে হবে।

চিঠিতে লেখা রয়েছে—“জনাব, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট বিশেষ অনুরোধ রইল—আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদীর মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের ‘কিলিং স্কোয়াড’-এর নজরদারিতে আছেন। আপনার জন্য উপহার হিসেবে একটি কাফনের কাপড় পাঠানো হলো।”
চিঠিটির তারিখ দেওয়া আছে ২৩ ডিসেম্বর ২০২৫। প্রেরক হিসেবে উল্লেখ করা হয়েছে—মুমিনুল আলম, আঞ্চলিক কো-অর্ডিনেটর, ‘ব্যাটালিয়ন-৭১’, কক্সবাজার।

ভিডিও বার্তায় শাহজাহান চৌধুরী বলেন, এ ধরনের হুমকি শুধু একজন প্রার্থীকে নয়, পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে ভয় দেখানোর শামিল। তিনি বলেন, “আমি একজন গণতান্ত্রিক প্রার্থী হিসেবে জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। কিন্তু পরিকল্পিতভাবে আমাকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, দলের প্রধান তারেক রহমান খোঁজ নিয়েছেন। তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এমন পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, বাকিটা আল্লাহ সহায়।
উড়ো চিঠির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ বলেন, সাধারণ ডায়েরিটি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কক্সবাজার জেলা বিএনপির সভাপতির মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে এভাবে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীরা ঘটনাটিকে পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস হিসেবে আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...