বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

চট্টগ্রাম-১১: বিএনপির আমীর খসরু, জামায়াতের শফিউল, জাপার তাহেরসহ বৈধ ৮, বাতিল ৪

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) মনোনয়নপত্র বাছাইকালে এদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর বাতিল হয়েছে ইসলামী আন্দোলনের নেতাসহ চারজনের মনোনয়নপত্র।

বৃহস্পতিবার চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে এক প্রার্থী ঋণ খেলাপী, এক প্রার্থীর সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স বকেয়া, এক প্রার্থী দলীয় মনোনয়নে প্রার্থীর সুনির্দিষ্ট নাম, আসন নম্বর ও ভোটার নম্বর না থাকায় এবং স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ ভোটার যাচাইয়ে সমর্থকদের খুঁজে না পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয় বলে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন।

এই ব্যাপারে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এই আসনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান,
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল। এই আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে বাছাইকালে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা পুনরায় প্রার্থিতা ফেরত পেতে আপিল করতে পারবেন।

যে কারনে বাতিল হল ৪ প্রার্থীর মনোনয়ন: রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) মনোনয়নপত্র বাছাইকালে বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে ঋণ খেলাপী হিসেবে নাম থাকায় (ঋণ খেলাপীর কারনে) বিএনপি প্রার্থী (দলীয় মনোনয়নের বাইরে গিয়ে মনোনেয়ন নেয়া) এ কে এম আবু তাহের-এর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। এদিকে গণ অধিকার পরিষদের প্রার্থী মুহাম্মদ নেজাম উদ্দীন-এর চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৯৭ হাজার ১৭৫ টাকা হোল্ডিং ট্যাক্স বকেয়া থাকায় এবং ১০-বি ফরম না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এদিকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া তার মনোনয়নপত্রের সাথে ১ শতাংশ সমর্থক ভোটারের স্বাক্ষরযুক্ত যে তালিকা জমা দিয়েছেন-তার মধ্যে মাঠ পর্যায়ে সরেজমিনে যাচাইকালে ৫জন সমর্থককে খুঁজে না পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নুর উদ্দিনের মনোনয়নপত্রে-দলীয় মনোনয়নে প্রার্থীর সুনির্দিষ্ট নাম, আসন নম্বর ও ভোটার নম্বর না থাকায় তার মনোনয়নপত্রও বাতিল করেন রিটার্নিং অফিসার।

৮ বৈধ প্রার্থীরা হলেন: চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের বৃহস্পতিবার (১ জানুয়ারি) মনোনয়নপত্র বাছাইকালে এই আসনের বিএনপির দলীয় প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শফিউল আলম, জাতীয় পার্টির প্রার্থী আবু তাহেরসহ ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন এই আসনের রিটার্নিং অফিসার। এই আসনের বৈধ অপর প্রার্থীরা হলেন-বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর প্রার্থী দীপা মজুমদার, গণফোরামের প্রার্থী উজ্জ্বল ভৌমিক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ আবু তাহের, বাসদের প্রার্থী নিজামুল হক আল কাদেরী, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী আজিজ মিয়া।

চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন বলেন, বৃহস্পতিবার চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাই করা হয়েছে।

চট্টগ্রামের এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৫ হাজার ২৭৮। তার মধ্যে ২ লাখ ৫২ হাজার ৩৩২ জন পুরুষ, ২ লাখ ৪২ হাজার ৯৪৩ জন নারী এবং তিনজন হিজড়া ভোটার রয়েছেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল গত ২৯ ডিসেম্বর। বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল দায়ের ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোটগ্রহণ আগামী বছরের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই দিনে বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ট আসর শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...