শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি 

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির কিডস কুরআন ডিপ্লোমা (গ্রেড টু) ও কিডস কুরআন গ্র্যাজুয়েশন (গ্রেড ফাইভ ) এর প্রথম গ্র্যাজুয়েশন সিরিমনি সম্পন্ন হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর দারোগারহাট মানার সিটিতে দিনব্যাপী অনুষ্ঠান মানারুল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইবরাহিম আবু আরাবি’র সভাপতিত্বে বাংলা ভাষায় আবুল হোসেন, ইংরেজি ভাষায় নজরুল হক ও আরবি ভাষায় আইনুল হকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম. ফজলুল হক।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারেন্টস ও টিচারস রিপ্রেজেন্টেটিভ আবদুস সালাম তালুকদার, কমিটি মেম্বার প্রফেসর আনিছুর রহমান খন্দকার, ফাউন্ডার প্রিন্সিপাল মাওলানা কোব্বাদ আহম্মদ, মাদার অক্সফোর্ড স্কুল ঢাকা শাখার ফাউন্ডার প্রিন্সিপাল রিভা খন্দকার, শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজনীন সুলতানা, মাদার অক্সফোর্ড স্কুলের গার্ডিয়ান এন্ড স্টুডেন্ট সুপারভাইজার তানজিনা খন্দকার, নিজামপুর সরকারি কলেজের অধ্যাপক শাহ মোহাম্মদ আবু তৈয়ব, ফাউন্ডিং ডিরেক্টর ফাতেমা আরাবি, ইঞ্জিনিয়ার কাজী শাহাদাত হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন সুপার এডমিন মু. জিয়া উদ্দিন, অভিভাবক প্রতিনিধি হামিদুল ইসলাম। এসময় বক্তারা তিন ভাষায় অনুভূতি ব্যক্ত করেন কিডস কুরআন ডিপ্লোমা ও কিডস কুরআন গ্র্যাজুয়েশনের গ্র্যাজুয়েটরা। এছাড়া স্টুডেন্ট অব দ্য ইয়ার মোমেনা জান্নাত নাভা, এ্যাটেন্ডডেন্স এক্সিলেন্ট এ্যাওয়ার্ড আয়ান আল আয়মান, লিডারশীপ একাডেমিক এক্সিলেন্স এ্যাওয়ার্ড উম্মে হাবিবা সুমাইয়া, ইমপ্রুভমেন্ট এ্যাওয়ার্ড রুফাইদা আক্তার, ক্লাশ এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড আহনাফ মাহমুদ, তানজিমুল হক, ফরহাদ হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল কেক কাটা, গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন, যৌথ আবৃত্তি, যৌথ কোরআন তেলাওয়াত, নাশিদ পরিবেশন, জাতীয় সংগীত পরিবেশন, গাউন পরিধান ও টুপি উড়ানো, স্কাউট সংগীত পরিবেশন ও পুরস্কার বিতরন।

অনুষ্ঠানে কিডস্ কোরআন ডিপ্লোমা ও কিডস্ কোরআন গ্র্যাজুয়েশনের গ্র্যাজুয়েটদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে কিনা বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল।আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী সম্পন্ন হয়েছে।আজ রবিবার সরকারি...