শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

আসলাম চৌধুরী ও সাঈদ আল নোমান পেলেন মনোনয়ন, বন্দর-পতেঙ্গায় আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের দুটি সংসদীয় আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

অন্যদিকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন করবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাড়িতে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় দলীয় মনোনয়নপত্র তুলে ধরেন মোহাম্মদ আসলাম চৌধুরী।

চট্টগ্রাম বিএনপির সূত্র জানায়, চট্টগ্রাম-১০ আসনে পূর্বঘোষিত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পরিবর্তে সাঈদ আল নোমানকে মনোনয়ন দেওয়ায় আমীর খসরু চৌধুরী বন্দর-পতেঙ্গা (চট্টগ্রাম-১১) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ বিষয়ে মাহবুবের রহমান শামীম বলেন, ‘চট্টগ্রামে দুটি আসনে প্রার্থী পরিবর্তন হয়েছে। চট্টগ্রাম-৪ আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীই নির্বাচন করবেন।’

এদিকে সকালে আয়োজিত মতবিনিময় সভায় মোহাম্মদ আসলাম চৌধুরী বলেন, ‘কাজী মোহাম্মদ সালাউদ্দিন ধানের শীষের পক্ষে দীর্ঘদিন ধরে জনমত গঠন করেছেন। তিনি দলের পরীক্ষিত নেতা। তাঁকে সঙ্গে নিয়েই সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করে আনতে হবে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে দলের প্রার্থী ঘোষণা করেন। সে সময় চট্টগ্রাম-৪ আসনে কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছিল।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...