বুধবার, ৫ আগস্ট ২০২৬

১৯ বছর পর বাবার কবরের সামনে জলভরা চোখে তারেক রহমান

ঢাকা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

দেড় যুগ পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির সামনে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; জলভরা চোখে বাবার জন্য মোনাজাত করলেন তিনি।

লন্ডনে ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পরদিন আজ ২৬ ডিসেম্বর
শুক্রবার বিকাল পৌনে ৫টায় দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন তারেক রহমান। এরপর তিনি শ্রদ্ধা জানানোর পাশাপাশি মোনাজাতে অংশ নেন।

প্রথমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও চব্বিশের গণ–অভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। পরে বাবার কবরের সামনে দাঁড়িয়ে দুহাত তুলে মোনাজাত করেন তারেক রহমান। তিনি কিছুক্ষণ একা নীরবে দাঁড়িয়ে থাকেন, এ সময় তাঁকে চোখ মুছতে দেখা যায়।

এর মধ্য দিয়ে ১৯ বছর পর বিএনপি নেতা হিসেবে দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা জানালেন। এর আগে ২০০৬ সালে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছিলেন তার জ্যেষ্ঠ ছেলে তারেক।

শ্রদ্ধা নিবেদনের সময়ে তারেক রহমানের পাশে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ।

একান্তে কিছুক্ষণ

পরে তারেক রহমান কিছুক্ষণ বাবার কবরের সামনে একা দাঁড়িয়ে সুরা ফাতেহা ও দরুদ পাঠ করেন।

এরপর তিনি একাই মোনজাত করেন। মোনাজাত শেষে রুমাল দিয়ে নিজের চোখ মুছতে দেখা যায় বিএনপি নেতাকে।

এরপর বিকাল ৫টা ৪ মিনিটে তারেক রহমান বাসে চড়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

‘জনগণ উজ্জীবিত হয়েছে’

শ্রদ্ধা নিবেদনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের প্রিয় নেতা, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের দেশের মানুষ খুশি হয়েছে, জনগণের মধ্যে মধ্যে আশার সঞ্চার করেছে, জনগণ উজ্জীবিত হয়েছে।”

তারেক রহমান জিয়া উদ্যান আসবে—এ খবর আগেই জানা থাকায় সকাল ১০টা থেকে সেখানে নেতাকর্মীদের ভিড় জমতে থাকে। জিয়াউর রহমানের সমাধিস্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়।

এদিন বেলা পৌনে ২টা ৫২ মিনিটে তারেক রহমানের গাড়িবহর গুলশানের ১৯৬ নম্বর বাড়ির সামনে থেকে জিয়া উদ্যানের পথে রওনা দেয়। আগের দিন যে বুলেটপ্রুফ বাসে করে তিনি বিমানবন্দর থেকে এসেছিলেন, সেই বাসে করেই তিনি শেরেবাংলা নগরে যান।

লাল-সবুজ পতাকার রঙে সাজানো বাসের সামনে দাঁড়িয়ে হাত নেড়ে তারেক রহমান কর্মীদের শুভেচ্ছা জানান। বাস ঘিরে কর্মী-সমর্থকদের প্রচণ্ড ভিড়ের কারণে আট কিলোমিটার পথ পাড়ি দিতে লেগে যায় পৌনে ২ ঘণ্টা।

বেলা ৪টা ৩৬ মিনিটে বাস থেকে নেমে তিনি সমাধিস্থলে হেঁটে রওনা দেন। এরপর সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মোনাজাতে অংশ নেন। এ সময় তাকে চোখ মুখতে দেখা যায়।

ছাত্র গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার ১৫ মাস পর গতকাল যখন তারেক রহমান দেশে ফেরেন, তখন তাঁর মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাশায়ী।

গতকাল ফেরার পর লাখ লাখ বিএনপি সমর্থকের সমাগমের মধ্যে পূর্বাচলে জুলাই এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা নেন দলটির ভবিষ্যতের কান্ডারি তারেক রহমান। সেখান থেকে তিনি যান বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে মাকে দেখতে। এরপর রাত কাটান গুলশানে তাঁর জন্য তৈরি করা বাড়িতে।

গতকালের মতোই কড়া নিরাপত্তার মধ্যে বুলেটগ্রুফ বাসে আজ দুপুরের পর গুলশানের বাড়ি থেকে বেরিয়ে জিয়া উদ্যানে রওনা হন তারেক। তাঁর কর্মসূচি ঘিরে আজও ছিল নেতা–কর্মীদের ভিড়। তারেক রহমানও বাসের ভেতরে দাঁড়িয়ে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

বিকেল সাড়ে চারটার দিকে বাস থেকে নেমে হেঁটে বাবার কবরে যান। এ সময় নেতা–কর্মীদের সামাল দিতে নিরাপত্তাবাহিনীকে বেশ বেগ পেতে হয়। সেখানে ১০ মিনিটের মতো ছিলেন তারেক। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে রওনা হন।

আগামীকাল তারেক রহমান ভোটার হওয়ার প্রক্রিয়া সারতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যাবেন। পরে তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের কথা রয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। নির্বাচনের আগে তারেক রহমানের ফেরায় বিএনপির নেতাকর্মীরা বেশ উজ্জীবিত।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...