বুধবার, ৫ আগস্ট ২০২৬

নৌবাহিনী বাৎসরিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক ‘টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠান আজ বুধবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রামের ‘এরিয়া টেনিস এন্ড স্কোয়াশ কমপ্লেক্স’-এ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার সমাপনী দিনে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি এবং বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্ববধানে ও বানৌজা ঈসা খানের সার্বিক ব্যবস্থাপনায় ৭ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার খুলনা নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড দলের ৪৮ জন পুরুষ ও ১৪ জন মহিলা কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সমাপনী প্রতিযোগিতায় টেনিস দ্বৈতে (পুরুষ) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার ও কমডোর আবুল ফজল মুহাম্মদ আহসান উদ্দিন জুটি চ্যাম্পিয়ন এবং কমডোর আশরাফ মাহমুদ রিয়াজ ও লেঃ মোঃ আরজু ইহসান রানার-আপ হওয়ার গৌবর অর্জন করে।

অন্যদিকে টেনিস দ্বৈত (মহিলা) লেঃ সাদিয়া সুলতানা সাথী ও সাঃ লেঃ সিমব্রী অর্ণি সাংমা জুটি চ্যাম্পিয়ন এবং লেঃ উজমা আনহা ও সাঃ লেঃ নওশিন জাহান রানার-আপ হওয়ার মধ্য দিয়ে প্রতিযোগিতা সম্পন্ন করে।

এছাড়াও টেনিস একক প্রতিযোগিতায় (পুরুষ) লেঃ মোঃ আরজু ইহসান চ্যাম্পিয়ন ও কমান্ডার কাজী শাকুর মাহমুদ রানার-আপ এবং টেনিস একক (মহিলা) সাঃ লেঃ সিমব্রী অর্ণি সাংমা চ্যাম্পিয়ন এবং সাঃ লেঃ আফিয়া আনজুম রানার-আপ শিরোপা অর্জন করে।

অপরদিকে স্কোয়াশ (পুরুষ) প্রতিযোগিতায় ক্যাপ্টেন মোহাম্মদ নুরুন্নবী খন্দকার চ্যাম্পিয়ন ও মোঃ জালাল আহমেদ তুরাগ রানার-আপ এবং স্কোয়াশ (মহিলা) প্রতিযোগিতায় লেঃ নুসরাত জাহান চ্যাম্পিয়ন ও সাঃ লেঃ সিমব্রী অর্ণি সাংমা রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

এ সময় অন্যান্যদের মধ্যে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ সস্ত্রীক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...