শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলে আবুল হাশেম বক্কর 

তারেক রহমানের আগমনে সারাদেশের মানুষ উচ্ছ্বসিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যে সারাদেশের মানুষ আজ উচ্ছ্বসিত। গোটা জাতি অধীর আগ্রহে তাঁর প্রতীক্ষায়। দীর্ঘ ১৭ বছর পর তিনি আগামী ২৫শে ডিসেম্বর স্বদেশে প্রত্যাবর্তন করবেন।দেশের এই চরম ক্রান্তিলগ্নে তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। তাঁর সুচিন্তিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে বিধ্বস্ত বাংলাদেশ অতী দ্রুত সেরে উঠবে। তারেক রহমানের নেতৃত্বেই আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের কাঙ্খিত সরকার প্রতিষ্ঠিত হবে। তারেক রহমান নতুন সূর্যোদয়ের মতো জাতির সামনে হাজির হবেন।

‌তি‌নি মঙ্গলবার (২৩‌ ডি‌সেম্বর) বিকা‌লে নগরীর কা‌জির দেউরী কাঁচা বাজারে সাম‌নে বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলপূর্ব সমা‌বে‌শে এসব কথা ব‌লেন।

আবুল হাশেম বক্করের উদ্যোগে আয়োজিত স্বাগত মিছিলটি কা‌জির দেউরী কাঁচা বাজারে সাম‌নে থেকে শুরু হয়ে কাজীর দেউরী মোড়, আলমাস সিনেমা মোড় হয়ে ওয়াসা মোড়ে গিয়ে শেষ হয়।

তিনি বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করে দীর্ঘ ১৭ বছর ধরে তিনি গণতন্ত্র পুনঃরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সকল শ্রেণি পেশার মানুষের স্বপ্নকে ধারণ করে আগামী দিনে নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করছেন। তাই জাতির এই চরম ক্রান্তিকালে তারেক রহমানের উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করে। কারণ দেশ ও জনগণের স্বার্থে তারেক রহমানে সুযোগ্য নেতৃত্ব আজ বেশী প্রয়োজন। এদেশের আপামর মানুষের প্রত্যাশা, তারেক রহমানই হবেন আগামীর নতুন বাংলাদেশের অভিভাবক। তিনি এদেশের হাল ধরবেন। সঠিক দিকনির্দেশনায় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির সা‌বেক যুগ্ম সম্পাদক আবদুল মান্নান, সা‌বেক সহ সাধারন সম্পাদক সা‌হেদ বক্স, শাহ আলম, কেন্দ্রীয় ম‌হিলা দ‌লের সা‌বেক যুগ্ম সম্পাদক ফা‌তেমা বাদশা, মহানগর ম‌হিলা দ‌লের সভাপ‌তি ম‌নোয়ারা বেগম ম‌নি, মহানগর বিএন‌পি নেতা আবদুল নবী প্রিন্স, মোহাম্মদ আলী, হাজী নবাব খান, মো. ইকবাল হোসেন, স‌ফিক আহমেদ, ইউনুছ চৌধুরী হা‌কিম, আবদুল হাই, ইউসুফ সিকদার, হা‌মিদুর রহমান, রে‌জিয়া বেগম মু‌ন্নি, ওয়ার্ড বিএন‌পির আহবায়ক আ‌লি আব্বাস খান, মো. হাসান, সদস‌্য স‌চিব আলমগীর আলী, মো. সালাউ‌দ্দিন, সুলতান মাহমুদ সুমন, ওয়ার্ড বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক সৈয়দ আবুল বসর, হাজী আবু ফ‌য়েজ, নূর হো‌সেন, ‌মোস্তা‌ফিজুর রহমান মোস্তাক, অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ সে‌লিম খাঁন, এরশাদ হো‌সেন, ই‌দ্রিস আলম, কামরুন নাহার লিজা, আ‌মিন উল্লাহ, দিদারুল ইসলাম দিদার, তানভীর ম‌ল্লিক, বজল আহমদ, মো. হেলাল, মো. হাসান, ‌শেখ সে‌লিম, আবদুল মান্নান, নূর উ‌দ্দিন, মো. ই‌দ্রিস, দুলাল সওদাগর, শামীম আহমদ, মো. বেলাল, সা‌লেহ আহমদ, তাস‌লিমা বেগম, কামরুন্নেছা, শা‌মিমা নাস‌রিন, মাঈন উ‌দ্দিন রা‌জিব, আবু সা‌লেহ আ‌বিদ, ইয়াবুব আ‌লি জু‌য়েল, মো. হুমায়ুন, আলতাজ বেগম, মো. আ‌রিফ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...