চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইফা নুর সোহা (২) নামে এক শিশু মারা গেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলপুর গ্রামের তালুকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সোহা ওই এলাকার প্রবাসী মো. সুমনের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর ভাসতে দেখা যায়। পরে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডা. উপমা বলেন, পানিতে ডুবে যাওয়া দুই বছর বয়সী এক শিশুকে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে দেখা যায় হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
