চট্টগ্রামের নগরের বায়েজিদ এলাকা থেকে যুবলীগের মো. বাবুল হোসেন প্রকাশ গ্যারেজ বাবুল (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত পৌনে আটটার সময় কান্টনমেন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার এসআই জসিম।
আটক বাবুল ২-নং জালালাবাদ ওয়ার্ডের আরফিন নগর মাঝির গোনা এলাকার মৃত শাহ জাহানের ছেলে বলে জানা গেছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
