চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের (ডিএসসি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৯ ডিসেম্বর এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আকিব, এবং সদস্য সচিব এমদাদ উল্লাহ। অন্য সদস্যরা হলেন রিশাদ আমীন বর্ণ, রাকিবুল হক মাহির, আহমেদ সাজু, প্লাবণ বনিক, ও হৃদয় সূত্রধর।
সভায় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যানি চৌধুরী এবং চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ধ্রুব বড়ুয়া।
নতুন কমিটি আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সম্মেলনের আয়োজন করবে। এছাড়াও তারা ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার পাশাপাশি শ্রমিক দীপু চন্দ্র দাশকে হত্যার মূল ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানিয়েছে।
আর এইচ /
