শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

বোয়ালখালী ইউপি চেয়ারম্যান – সচিবের দ্বন্দ্বে ভুক্তভোগী জনসাধারণ

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে প্রশাসনিক কর্মকর্তার (সচিব) অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হোসেনে আরার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনেছে ওই পরিষদে কর্মরত সচিব আকলিমা সুলতানা।

গত ১৮ ডিসেম্বর তিনি চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান হোসেন আরা বলেন, প্রশাসনিক কর্মকর্তা আকলিমা সুলতানা পরিষদে আসেন না। তিনি মাসে একবার এসে পুরো মাসের হাজিরা দিয়ে চলে যান।

ফলে এলাকার বাসিন্দারা সেবা বঞ্চিত ও হয়রানি শিকার হওয়ায় বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানিয়ে ছিলাম। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে ষড়ষন্ত্রমূলক অভিযোগ এনেছে।

এ বিষয়ে আকলিমা সুলতানা বলেন, ইউপি চেয়ারম্যান হোসনে আরা পরিষদের দৈনন্দিন আয় নিজে নিয়ে যান। তার ছেলে পরিষদের কম্পিউটার বাড়ি নিয়ে যায়। পরিষদের যোগদানের পর তিনি আমাকে কিছুই বুঝিয়ে দেন না। এর প্রতিবাদ করায় স্থানীয় লোকজন দিয়ে হুমকি ধমকি দিচ্ছেন।

প্রসঙ্গত পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন পরিষদের ৬টি ওয়ার্ড বোয়ালখালী পৌরসভার সাথে সংযুক্ত করার পর বর্তমানে ৩টি ওয়ার্ড নিয়ে পরিষদের কার্যক্রম চলছে। ফলে নানা জটিলতায় দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে নির্বাচন হয়নি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

আরও পড়ুন

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...