বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মুক্তিযুদ্ধ আমাদের গৌরব, আত্মপরিচয় ও বেঁচে থাকার প্রেরণা: আলহাজ্ব আবু তাহের

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের উদ্যাগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ১৬ ডিসেম্বর মহানগর জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আবু তাহের এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কে এম আবছার উদ্দিন রনির সঞ্চালনায় আগ্রাবাদস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের বলেছেন, মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ৯ মাস রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে ১৯৭১ সালের আজকের এই দিনে ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতার বিজয় অর্জন করেছি। তাই মুক্তিযুদ্ধ আমাদের জাতির গৌরব, আত্মপরিচয় ও অস্তিত্বের শিখর বেঁচে থাকার প্রেরণা মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন। যেকোনো মূল্যে এই অর্জন আমাদের ধরে রাখতে হবে এবং গৌরবময় মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে ইনশাআল্লাহ

এই সময় আবু তাহের আরও বলেন, যেকোনো মূল্যে জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থেকে উদার গণতান্ত্রিক, সাম্য, মৈত্রী, প্রগতি ও বৈষম্যহীন একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে—যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন মহান মুক্তিযোদ্ধারা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, স্বাধীনতার ৫৪ বছরেও আমরা সেই স্বপ্নের বাংলাদেশ এখনো প্রতিষ্ঠা করতে পারিনি। কারণ স্বাধীনতার পরাজিত
গোষ্ঠী এখন সময় সুযোগ বুঝে প্রতিশোধ এর রাজনীতি নামে বেনামে শুরু করছে যা জাতি হিসাবে আমরা অংকিত।
তিনি বলেন, যারা স্বাধীন বাংলাদেশে পাকিস্তানের শ্লোগান দেয় তখন আমাদের হৃদয় রক্তাক্ত জখম করে। তাই আজকে আমাদের শপথ নিতে হবে একজন দেশ প্রেমিক বেঁচে থাকতে পরাজিত শত্রু রাজাকার আলবদর তাদের স্বপ্ন কখনো সফল হবে না ইনশাআল্লাহ ।

জাতীয় পার্টির নেতারা বলেন, পল্লীবন্ধু আলহাজ হুসেইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন ঘোষণা করেছিলেন—মুক্তিযোদ্ধারাই জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সম্প্রসারণ করেছিলেন এবং দেশের প্রতিটি জেলায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জন্য জমি বরাদ্দ দিয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের কল্যাণে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে প্রয়াত এরশাদ অনন্য অবদান রেখেগেছেন যা আজো দাঁড়িয়ে আছে স্বপ্নের হাত ছানি দিয়ে ।

সভায় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হাজী শওকত আকবর, শেখ আকতার উদ্দিন, নাছির উদ্দীন সিদ্দিকী, ফজলে আজিম দুলাল, সাজেন্ট অব আবু তাহের, নগর যুব সংহতি সিনিয়র যুগ্ম আহবায়ক এম কায়সার হামিদ মুন্না, শ্রমিক পার্টি আহবায়ক এনামুল হক রাশেদ,সদস্য সচিব মোহাম্মদ মামুন, কৃষক পার্টি সভাপতি এনামুল হক বেলাল, সাধারণ সম্পাদক, নুর আহাম্মদ মিটু, সেচ্ছাসেবক পার্টি চট্টগ্রাম মহানগর প্রস্তাবিত কমিটির আহবায়ক এম আজগর আলী, সদস্য সচিব আশিকুর রহমান, জাতীয় ছাত্র সমাজের আহবায়ক শরিফুল মোল্লা নিরব, সিনিয়র যুগ্ম আরাফাতুর ইসলাম কচি, মাইনুর উদ্দিন রায়হান, কোতোয়ালি থানার আহবায়ক মোহাম্মদ সেলিম, চান্দগাঁ থানার আহবায়ক মোহাম্মদ সালামত ভুইয়া, সদরঘাট থানার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন, বায়েজিদ বোস্তামী থানা সদস্য সচিব, হাফেজুর রহমান, খুলশদ থানার আহবায়ক হাসান আলী, খুলশী থানা জাতীয় যুব সংহতি সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ, ডবলমুরিং থানার সদস্য সচিব মোহাম্মদ আরমান, নগর যুব নেতা দিদারুল্লা দিদার প্রমুখ ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

আরও পড়ুন

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।বুধবার ১৩ মে...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর দৌড়ে ব্যস্ত। কিন্তু আমরা কি ভাবছি—আমার সন্তানটি প্রকৃত মানুষ হয়ে উঠছে কি না? আমাদের সন্তানরা...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী উপজেলায় দ্রতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু হবে। এছাড়া উদ্বোধনের সময় শুরু না হলেও অল্প কিছুদিনের...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...