বুধবার, ৫ আগস্ট ২০২৬

চট্টগ্রাম-১৪ চন্দনাইশে কর্ণেল অলি আহমেদের ছেলে ওমর ফারুক মনোনয়ন নিয়েছেন

সপ্তম দিনে চট্টগ্রামে মনোনয়ন নিলেন বিএনপি-জামায়াতের ১৯ জন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

তফসিল ঘোষণার সপ্তম দিনে এসে চট্টগ্রামে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র ১৯ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। এ নিয়ে তফসিল ঘোষণার পর থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন মোট ২৮ জন।

বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর এলডিপি সভাপতি অলি আহমেদ বীর বিক্রমের ছেলে ওমর ফারুক চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসন থেকে মনোনয়পত্র সংগ্রহ করেছেন। এ আসনে অতীতের নির্বাচনগুলোতে অলি আহমেদ বিএনপি এবং এলডিপি থেকে নির্বাচন করেছিলেন।

চট্টগ্রাম নগরীর পাঁচটি আসনের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ বলেন, বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তিন জন এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনজনসহ মোট ছয় জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও তার সংশ্লিষ্ঠ সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।

বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে আছেন- চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড উপজেলা ও নগরীর ৯ ও ১০ নম্বর ওয়ার্ড) আসন থেকে বিএনপি সমর্থিত প্রার্থী কাজী মো. সালাহ উদ্দিন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী এবং নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড) জামায়াত ইসলামীর মোহাম্মদ আবদুল মালেক চৌধুরী, আপ বাংলাদেশ সমর্থিত মোহাম্মদ ইমাম উদ্দিন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী উপজেলা এবং নগরীর চান্দগাঁও ও বায়েজিদ আংশিক) জামায়াত ইসলামীর মো. আবু নাছের, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী, বাকলিয়া) আসন থেকে বিএনপি প্রার্থী মো. আবু সুফিয়ান ও স্বতন্ত্র প্রার্থী মিলন কান্তি শর্মা মনোনয়ন ফরম নিয়েছেন।

এদিকে চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা) আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপি’র সদস্য সচিব নাজিমুর রহমান। এই আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আজ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এর আগে বুধবার এ আসন থেকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরুর পক্ষে আমির খসরুর ব্যক্তিগত সহকারী মো. সেলিম মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

এদিকে ১০টি আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে আছেন- চট্টগ্রাম-২ (ফটিকছড়ি উপজেলা) আসন থেকে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জুলফিকার আলী, স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতার, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া উপজেলা) আসন থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া উপজেলা) আসন থেকে বিএনপি প্রার্থী মোহাম্মদ এনামুল হক, জামায়াত ইসলামীর মোহাম্মদ ফরিদ আলম, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া আংশিক) এলডিপি সভাপতি অলি আহমেদ বীর বিক্রমের ছেলে ওমর ফারুক, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসন থেকে বিএনপি সমর্থিত প্রার্থী নাজমুল মোস্তফা আমীন, জামাল হোসেন ও মুজিবুর রহমান, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) উপজেলা থেকে বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...