বুধবার, ৫ আগস্ট ২০২৬

হাটহাজারী-নাজিরহাট হালদা ব্রীজ পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও সিঙ্গেল ডিভাইডার স্থাপনের দাবি

দূর্ঘটনা রোধে রাস্তা সম্প্রসারণ ও সিঙ্গেল ডিভাইডার স্থাপন জরুরী: মোস্তফা আলম মাসুম

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন, চট্টগ্রাম জেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম এলাকা হচ্ছে হাটহাজারী-নাজির হাট সড়ক।

এ সড়কে গত ১ মাসে ২০ জনের উপর প্রাণহানী এবং ১০০ জনের উপর আহত হয়েছে। এ সড়কের মূল সমস্যা ৪ লাইনের স্থলে বিগত সরকার আড়াই লাইন করে কাজ সমাপ্ত করে বরাদ্দের বাকী টাকা লুটপাট করে। এ সড়ককে মরণ ফাঁদ সড়কে রূপান্তরিত করেছে।

যার ফলে এলাকাবাসী ২০১৯ সাল থেকে এই দুর্ভােগ ভোগ করে আসছে। এ সড়কে বহু প্রাণ ঝড়েছে এবং এখনও মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার, সড়ক ও জনপথ বিভাগ এবং হাটহাজারী প্রশাসনের কাছে “হাটহাজারী থেকে নাজির হাট হালদা ব্রীজ পর্যন্ত” রাস্তা সম্প্রসারণ ও সিঙ্গেল ডিভাইডার স্থাপন সহ প্রয়োজনীয় এলাকায় স্পীড বেকার বসানো জন্য বিনীত আহ্বান জানান।

তিনি আজ ১৫ ডিসেম্বর উত্তর হাটহাজারী ঐতিহ্যবাহী সরকারহাট বাজারে সর্বস্তরের জনসাধারণ, সামাজিক সামাজিক সংগঠন, মানবিক সংগঠন এবং ধর্মীয় সংগঠনের সমন্বয়ে হাটহাজারী থেকে নাজিরহাট হালদা ব্রীজ পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও সিঙ্গেল ডিভাইডার স্থাপনের দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা মুহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মুহাম্মদ সাব্বির, মির্জাপুর অনির্বাণ ক্লাবের সভাপতি এস.এম. মাহফুজুল আলম, বিএনপি নেতা হাজী আবুল বশর, মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ জসিম উদ্দিন, যুবদল নেতা মুহাম্মদ বাবলু, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মুহাম্মদ ফয়সালসহ মির্জাপুর প্রবাসী কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ, মিজাপূর মানবিক অক্সিজেন’র কর্মকর্তাবৃন্দ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরাম মির্জাপুর শাখার নেতৃবৃন্দ, মির্জাপুরের সম্মিলিত মুসল্লি পরিষদের নেতৃবৃন্দ এবং সরকার হাট, বাকর আলী চৌধুরী হাট, কালী দাশ চৌধুরী হাট এবং মহুরী হাট ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তাগণ উল্লেখ করেন অনতিবিলম্বে হাটহাজারী থেকে নাজির হাটপর্যন্ত সড়কে সিঙ্গেল ডিভাইডার নির্মাণসহ রাস্তা সম্প্রসারণের দাবি জানান।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...