মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ৫ আসনে বিভাগীয় কমিশনার, ১০ আসনে ডিসি ও ১ আসনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে রিটার্নিং অফিসার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশন থেকে আসন ভিত্তিক রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ১১ ডিসেম্বর রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিক প্রজ্ঞাপনে দেশের ৩শ’ সংসদীয় আসনে আসন ভিত্তিক রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।
নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ৫ আসনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং ১০ আসনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে।

বিভাগীয় কমিশন দায়িত্ব পালন করবেন: চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম-৪ সীতাকুন্ড ও চসিকের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড, চট্টগ্রাম-৫ হাটহাজারী ও চসিকের ১০ ও ২ নম্বর ওয়ার্ড, চট্টগ্রাম-৮ বোয়ালখালী উপজেলা ও চসিকের ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড। চট্টগ্রাম-৯ কোতোয়ালী সংসদীয় আসন। চট্টগ্রাম-১০-পাহাড়তলী-হালিশহর-খুলশী আসন।

চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে। এই আসনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) এবং বন্দর থানার নির্বাচন কর্মকর্তা।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা দায়িত্ব পালন করবেন: চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
চট্টগ্রাম-১ মীরসরাই আসন, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন, চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসন, চট্টগ্রাম-৬ রাউজান, চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া, চট্টগ্রাম-১২ পটিয়া, চট্টগ্রাম-১৩ আনোয়ারা-র্কণফুলী, চট্টগ্রাম-১৪ চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক, চট্টগ্রাম-১৫ লোহাগাড়া ও সাতকানিয়া আংশিক এবং চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসন।
সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে।
একই সাথে চট্টগ্রাম-৪ আসনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সীতাকুন্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রাম-৫ আসনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রাম-৮ আসনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রাম-৯ আসনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে চান্দগাঁও এবং কোতোয়ালী থানা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রাম-১০ আসনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে পাহাড়তলী থানা ও ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের...

আরও পড়ুন

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...