সোমবার, ২৭ জুলাই ২০২৬

গর্জনিয়ায় চার পাচারকারী আটক

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান )প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ির সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামুর গর্জনিয়া ফাঁড়ির পুলিশের বিশেষ অভিযানে মিয়ানমার পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ২৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ সিএনজি চালিত একটি যান আটক করা হয়েছে। এসময় চার যুবককে আটক করে পুলিশ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের তুলাতলী গ্রামের মো. জুবাইর (২৩), কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া গ্রামের মো. ফজল করিমের ছেলে আব্দুর রহিম শাকিল (২১), কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি হিন্দুপাড়ার মৃত অনিল দাশের ছেলে মৃদুল দাশ (২২), তিতারপাড়ার লাল মিয়ার ছেলে মো. এরশাদ (২১)।

এ ঘটনার পর স্থানীয় যুবদলের সাধারণ সম্পাদক শামশুল আলম শাহীন জানান, “আটক চারজন পাচারকারী নয়। তারা লেবার ও ড্রাইভার হিসেবে কাজ করে। ভুল বোঝাবুঝির কারণে তাদের আটক করা হয়েছে। আমরা তাদের মুক্তির দাবি জানাচ্ছি।”

গর্জনিয়া ফাঁড়ির নবাগত ইনচার্জ (আইসি) শোভন কুমার শাহ সাংবাদিকদের বলেন,“কয়েক দিন আগেই বাজারের ব্যবসায়ীদের সতর্ক করেছি—দেশি কোনো পণ্য মিয়ানমারে যাবে না। যে দলেরই হোক, মিয়ানমারে চোরাইপণ্য আনা-নেওয়ার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান চলমান আছে এবং থাকবে।”

অভিযান পরিচালনাকারী এসআই জুয়েল জানান, “আইসি শোভন কুমার শাহের নির্দেশনায় বড়বিল এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও সিএনজি আটক করি। চারজনকে আমরা হাতেনাতে পাই।”

তিনি আরও বলেন, “আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...