শনিবার, ৮ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রামে শ্রমিক ফেডারেশনের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বাংলাদেশ সিএনজি অটোরিক্সা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সম্মেলন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার লালদীঘির পাবলিক লাইব্রেরী কনফারেন্স হল রুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল কবির কচি এবং চসিক মেয়রের একান্ত সচিব মারুফ হক চৌধুরী মারুফ।

সম্মেলনের সভাপতিত্ব করেন আবুল হোসেন। সার্বিক পরিচালনায় ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিন।

এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ২২ নম্বর এনায়েতবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলি আব্বাস খান এবং সদস্য সচিব মো. আলমগীর।

সম্মেলনে প্রধান অতিথি আবুল হাশেম বক্কর এবং প্রধান বক্তা গোলাম ফারুকের উপস্থিতিতে মোহাম্মদ হানিফকে সভাপতি এবং নিজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করা হয়।

আলোচনা, দোয়া-মাহফিল ও নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...