সোমবার, ২৭ জুলাই ২০২৬

বাইশারীতে ১৪ বছরের ভাঙা ব্রিজ যেন মৃত্যুফাঁদ

আনোয়ার হোছাইন,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান )প্রতিনিধিঃ

পাহাড়ি জনপদ। ছড়া বেয়ে পানি নেমে আসে বর্ষায়। সেই পানির তোড়ে ও বন্যায় ভেঙে যাওয়া একটি ব্রিজ। আর সেই ব্রিজের কাঠামোর ওপর টিকে থাকা একটি যুগের দীর্ঘশ্বাস—গর্জনিয়া উত্তর বড়বিল–দক্ষিণ বাইশারী ব্রিজ। বন্যার বছর ২০১২। মুহূর্তের প্রবল স্রোতে ধসে গিয়েছিল ব্রিজটি। তারপর কেটে গেছে ১৪টি বছর—যুগ পেরিয়েছে, সরকার বদলেছে, বাজেট পাস হয়েছে, সেতু হয়েছে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কিন্তু ব্রিজটি রয়ে গেছে ঠিক তেমনই—মৃত্যুর প্রবেশদ্বারের মতো দাঁড়িয়ে।

শনিবার (৬ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা গেল—এ যেন অবহেলার জ্যান্ত স্মৃতিস্তম্ভ। খালের ওপর ঝুঁকে থাকা বাঁশের সাঁকোটি মাঝে মাঝেই কেঁপে উঠে, মনে হয়—ঠিক এখনই ভেঙে যাবে। তবুও থেমে নেই মানুষের যাতায়াত। কারণ ৪৫ হাজার মানুষের জন্য এটিই একমাত্র পথ।

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ও কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া—দুই ইউনিয়নের মানুষ প্রতিদিন এই সাঁকো পার হচ্ছে। কেউ বাজারে যাচ্ছে, কেউ চিকিৎসার জন্য, কেউ সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছে, আর শতাধিক শিক্ষার্থী প্রতিদিন বই-খাতা হাতে এই মৃত্যু–সাঁকো পার হচ্ছে।

শিক্ষার্থীর অঙ্গহানি—তবুও নীরব প্রশাসন। দুই বছর আগের ঘটনা। বাইশারীর এক স্কুলছাত্র স্লিপ করে সাঁকো থেকে পড়ে যায়। গুরুতর আহত হয়। শেষ পর্যন্ত তার একটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এই মর্মান্তিক ঘটনার পরও নড়েচড়ে বসেনি কেউ।

জানা যায়, ১৯৯৬ সালে নির্মিত ব্রিজটি ধসে যাওয়ার পর একাধিকবার বিভিন্ন দপ্তরে আবেদন–নিবেদন করলেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের ক্ষোভ-১৪ বছর ধরে জীবন হাতে নিয়ে চলাচল করছি।

বাইশারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মো. জমির বলেন, একটা ব্রিজ ভাঙা থাকবে ১৪ বছর—এটা কিভাবে হয়? আমাদের জীবন নিয়ে যেন কারও কোনো ভাবনাই নেই।

মো. শফি আলম বলেন, শিক্ষার্থীরা প্রতিদিন সাঁকো দিয়ে পড়ে যাওয়ার ভয় নিয়ে যাচ্ছে। অনেক সময় স্কুলেও যেতে পারে না।

মো. জালাল উদ্দীন বলেন, বাইশারীতে রোগী নিয়ে যেতে আমাদের যে কষ্ট হয়—তা বলার মতো না। অ্যাম্বুলেন্স তো দূরের কথা, রোগী স্ট্রেচারেও নেয়া যায় না ঠিকমতো।

মো. ইউসুফ বলেন, আমরা বারবার বলেছি, লিখেছি। কিন্তু কোনো লাভ হয়নি। ব্রিজ না থাকায় আমাদের কৃষিপণ্য বাজারে আনতে সমস্যা হচ্ছে।

অন্যদিকে গর্জনিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মো. সিরাজ বলেন, গর্জনিয়া থেকে উৎপাদিত শাক–সবজি ও তরি–তরকারি বাইশারী বাজারে আনতে ঝুঁকি নিয়ে পার হতে হয়। মাঝে মাঝে সাঁকো ভেঙে গেলে কয়েকদিন যাতায়াতই বন্ধ থাকে।

আব্দুস ছামাদ বলেন, প্রতিবারই দেখা গেছে—দেখতে আসে, ছবি তোলে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না।

আবু রায়হান মনে করেন, দুই ইউনিয়নের জনগণ ভোট দেয়, কর দেয়। কিন্তু প্রতিদান হিসেবে একটি ব্রিজও পায় না—এটা দুঃখজনক।

মো. নুরুন্নবী বলেন, এখানে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দায়িত্বশীলরা উদাসীন।

বাইশারী ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল কবিরের বক্তব্য তিনি বলেন, দুই ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াতের দুর্ভোগ আমি দেখছি প্রতিদিন। শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। দ্রুত এই ব্রিজ পুনর্নির্মাণ করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

গর্জনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফিরোজ আহমদের মন্তব্য তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেকবার বিভিন্ন কর্মকর্তা এসে দেখে গেছে। সাংবাদিকেরা লেখালেখি করেছে। কিন্তু ব্রিজের কাজ শুরু হয়নি। কথার ফুলঝুড়ি ছাড়া বাস্তবে কিছুই পাইনি আমরা।

বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম (কোম্পানি) যা বলেন, চেয়ারম্যান বলেন, ব্রিজটি পুনর্নির্মাণের জন্য আমি বান্দরবান জেলা পরিষদে আবেদন করেছি। কিন্তু এখনো কোনো অগ্রগতি চোখে পড়েনি। জনগণের কষ্ট লাঘবে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। কিন্তু ব্রিজটি ঠিক কোন উপজেলার আওতাধীন—তা নিশ্চিত নই। যে উপজেলার অধীনে পড়বে, তাদেরই কাজটি করতে হবে। যদি ব্রিজটি নাইক্ষ্যংছড়ির অন্তর্ভুক্ত হয়, তাহলে আমাদের কর্মকর্তারা গিয়ে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...