শনিবার, ৮ আগস্ট ২০২৬

মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩টি বোট আটক

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে অবৈধভাবে পাচারের সময় সিমেন্টবোঝাই ০৩টি ইঞ্জিনচালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রাম ও নোয়াখালীর সোলেমান বাজার, লক্ষীরচর ও সুবর্ণচর এলাকা থেকে সিমেন্টবোঝাই বোটসমূহ মায়ানমারের উদ্দেশ্যে রওনা হয়। এমন তথ্যের ভিত্তিতে সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজ ও বোটসমূহ সেন্ট মার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে। 

গতকাল শুক্রবার (০৫ ডিসেম্বর ) দিবাগত রাতে নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা টহল চলাকালে সন্দেহজনক ০৩টি ইঞ্জিনচালিত বোট সনাক্ত করে। এ সময় থামার নির্দেশ দেওয়া হলে বোটগুলো পালানোর চেষ্টা করে। নৌবাহিনীর জাহাজ তাৎক্ষণিক ধাওয়া করে বোটগুলোকে আটক করতে সক্ষম হয়। আটককৃত এফবি আল্লাহর দান, এফবি আলাউদ্দিন-১ ও এফবি আলাউদ্দিন-২ নামের বোটগুলো তল্লাশি করে ১,৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮৭৯,৫০০ টাকা। এ সময় চোরাচালানের সাথে সম্পৃক্ত ৩০ জন মাঝিমল্লাকেও আটক করা হয়।

জব্দকৃত বোট, মালামাল ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, মায়ানমারে অধিক মূল্যে বিক্রির আশায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এরূপ চোরাচালান কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্বের সুরক্ষায়, সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জলদস্যুতা, চোরাচালান দমন এবং সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রেখেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...