শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মালিকবিহীন ছয়টি লাগেজ থেকে ৮০০ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ লাগেজ উদ্ধার করা হয় বিমানবন্দরের এরাইভাল হলের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নারের পাশ থেকে।
কাস্টমস সূত্র জানায়, লাগেজগুলোর সঙ্গে কোনো যাত্রীর নাম, ট্যাগ বা মালিকানার কাগজপত্র ছিল না। দীর্ঘ সময় কেউ দাবি না করায় এগুলোকে পরিত্যক্ত ঘোষণা করে খুলে দেখা যায় সিগারেট। প্রতি কার্টনের মূল্য ১১ হাজার ২৫০ টাকা ধরে, রাজস্বের মূল্য প্রায় ৯০ লাখ টাকা।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, “চোরাচালান রোধে নজরদারি জোরদার করা হয়েছে। অভিযান চলমান থাকবে।”
আর এইচ/
