বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

হাটহাজারীতে বিয়ের সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হাটহাজারীতে বিয়ের সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে বাবু নামের (৪০) একজন খুন হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে। 

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নাজিরহাট ট্রেন স্টেশন সংলগ্ন মুছা সওদাগরের বাড়িতে  এ ঘটনা ঘটে।

জানা গেছে গ্রামে একটি  বিয়ের সামাজিক বৈঠক চলছিল।বৈঠকে বাবুর সাথে বাকবিতণ্ডা হয় একই বাড়ির জসিমের (৪৮)।কথা বাড়াবাড়ির এক পর্যায়ে জসিম ঘর থেকে ছুরি এনে বাবুর গলায় আঘাত করে।অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বাবু ঘটনাস্থলেই মারা যায়।

বাবু মুছা সওদাগরের বাড়ির জহুর কোম্পানির ছেলে। নিজ এলাকায় তার বিকাশের ব্যবসা ছিল।

বৈঠকে থাকা বাবুর ভাই ইমরুল হোসেন বাচ্চু (৩৫) ও চাচাত ভাই ইমন(২১) বাবুকে উদ্ধার করতে গেলে জসিম তাদের হাতেও ছুরি দিয়ে আঘাত করে।আহত দুইজনকে নাজিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।জসিম মুছা সওদাগরের বাড়ির ইব্রাহীমের ছেলে।পেশার একসময় জিপ গাড়ির চালক ছিল।

হাটহাজারী মডেল থানা ওসি জানান, বাবু নামের একজনকে ছুরিকাঘাতে খুনের খবর পেয়েছি, মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও স্থানীয় উত্তেজিত জনতার কারণে এখনো পর্যন্ত জসিমকে থানা হেফাজতে নেওয়া সম্ভব হয়নি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...