সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রামের বোয়ালখালীর শ্রীপুর বুড়া মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর (শুক্রবার) বাদে জুমা শ্রীপুর বুড়া মসজিদের মোতাওয়াল্লী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরীর উদ্যোগে এ দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতীব আল্লামা অধ্যক্ষ শোয়াইব রেজা আলকাদেরী (মাঃ জি: আ:)।
এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী, মাওলানা মুত্তালিব আলকাদেরী, মাওলানা মাহফুজুল হক আলকাদেরী, মাওলানা মো. এয়াকুব, মাওলানা মো. হোসাইন, মসজিদের ওয়ারিশ সাহেদ আলম চৌধুরী, মো. হোসেন চৌধুরী, মো. আহমদ নবী চৌধুরী, মো. হেভেন চৌধুরী, মো. আব্দুল সাত্তার চৌধুরী, আশফিকুল আলম অভি, ইয়াছিন চৌধুরী, জানে আলম চৌধুরী।
মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি তার পুরো জীবন দেশ ও দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। ধ্বংসপ্রাপ্ত গণতন্ত্র যখন ফিরিয়ে আনার কার্যক্রম চলছে, তখনই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। দেশের এই ক্রান্তিলগনে বেগম জিয়ার উপস্থিতি খুবই প্রয়োজন। আমরা সবাই দোয়া করব যেন আমাদের নেত্রী দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’
এ দোয়া মাহফিলে জুমার নামাজ আদায় করতে আসা হাজারো অধিক মুসল্লিগন অংশ নেন।
আর এইচ/
