বুধবার, ২২ জুলাই ২০২৬

'কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না'

ক্ষমতায় এলে সবাইকে ‘স্বাস্থ্যকার্ড’ দেওয়ার ঘোষণা সালাহউদ্দিন আহমদের

মো. সাইফুল ইসলাম, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি নাগরিককে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার আওতায় আনতে স্বাস্থ্যকার্ড দেবে। তিনি স্পষ্ট ঘোষণা করেন, “সবার জন্য স্বাস্থ্যসেবাই আমাদের নীতি, এই দেশে কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না।”

নিজের সংসদীয় আসন কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া)-এ নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে বুধবার (৪ ডিসেম্বর) পেকুয়া উপজেলার মগনামায় আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বিএনপির ঘোষিত ৩১ দফার কথা উল্লেখ করে বলেন, “৩১ দফা ঘোষণার মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি— বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিককে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার আওতায় আনতে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে ইনশাআল্লাহ।”

দরিদ্র পরিবারগুলোর জন্য তার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “প্রথম দফায় ৫০ লাখ থেকে ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে সব পরিবারকে এই সুবিধার আওতায় এনে দারিদ্র্য দূর করা হবে।”

বিএনপির এই শীর্ষ নেতা ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, “বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে। এদেশের গণমানুষের দল বিএনপি— সবার প্রতীক ধানের শীষ। আপনারা ঘরে ঘরে ধানের শীষের জন্য ভোট চাইবেন। আমৃত্যু আপনাদের পাশে আছি।”

এ সময় তিনি দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং বলেন, “তিনি আমাদের নেত্রী, আপনাদের নেত্রী। আপনারা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”

গত ২ ডিসেম্বর নিজের নির্বাচনী এলাকা চকরিয়ায় গণসংযোগের মধ্য দিয়ে বিএনপির এই শীর্ষ নেতা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। গতকাল থেকে তিনি জন্মস্থান পেকুয়া উপজেলার ইউনিয়নগুলোতে প্রচার চালাচ্ছেন। প্রচারণায় তার সঙ্গে রয়েছেন স্ত্রী, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদসহ দলের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব ছফওয়ানুল করিম জানিয়েছেন, ৭ ডিসেম্বর নির্বাচনী এলাকায় পাঁচ দিনের প্রচারণা শেষে ঢাকা ফিরবেন সালাহউদ্দিন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের জন্য খোলে দেওয়া হয়েছে। তবে দেবতাখুম ভ্রমণে যেতে হলে উপজেলা প্রশাসনের চারটি শর্ত অবশ্যই মেনে...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং পণ্যের মেয়াদ নির্ধারণে অনিয়মের অভিযোগে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। দেশের দুর্যোগকালে জনকল্যাণে সরকারের সঙ্গে বেসরকারি উদ্যোগকে এগিয়ে আসতে হবে।গত ১৮ জুলাই বোয়ালখালীতে...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারিরীক শিক্ষা বিভাগ। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামে শারীরিক শিক্ষা বিভাগ...