শনিবার, ৮ আগস্ট ২০২৬

জুবাইদা রহমানের কাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা: মাহদী আমিন

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান আজ বৃহস্পতিবার লন্ডন থেকে রওনা হয়ে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করবেন। তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহদী আমিন জানান, মেডিকেল বোর্ডের চিকিৎসা, দেশবাসীর দোয়া ও কূটনৈতিক সহযোগিতায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছু অগ্রগতি হয়েছে। উন্নত ও আধুনিক চিকিৎসার জন্য তাকে দ্রুত লন্ডনের হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, পুরো চিকিৎসা ব্যবস্থার সমন্বয়ে আছেন ডা. জুবাইদা রহমান। তিনি ঢাকায় এসে খালেদা জিয়াকে কাতারের এয়ার অ্যাম্বুল্যান্সে লন্ডন নেওয়ার দায়িত্বে থাকবেন। তবে তার আগেই ফ্লাইট নিশ্চিত হলে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন।

এয়ার অ্যাম্বুল্যান্সে ম্যাডামের পুত্রবধূ শর্মিলা রহমান, চিকিৎসক ও ব্যক্তিগত স্টাফও সঙ্গে থাকবেন বলে জানা গেছে। পুরো প্রক্রিয়া সরাসরি তত্ত্বাবধান করছেন তারেক রহমান।

গত ২৩ নভেম্বর গুরুতর ফুসফুস সংক্রমণ নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর মধ্যে তার কিডনি, হৃদরোগ ও নিউমোনিয়ার জটিলতা দেখা দেয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডেও রয়েছেন ডা. জুবাইদা রহমান।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...