শনিবার, ৮ আগস্ট ২০২৬

বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন দুই সাংবাদিকসহ তিনজন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে উপজেলার কেরানীহাট-বান্দরবান মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের বাইতুল ইজ্জতের হরিণতোয়ার রাস্তার মুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহতরা হলেন, বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আর্মি পাড়ার মোহাম্মদ তৌহিদ (২৮) ও মো. নাজমুল (২৭)।  আহতরা হলেন, নিহতদের একই এলাকার আবদুল কাদের (৪০) , বাংলা টিভির সাতকানিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম (৪০) ও দৈনিক খবরের কাগজের সাতকানিয়া উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম (২২)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেরানীহাটমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বান্দরবানমুখী পুবালি পরিবহনের একটি বাসের নিচে ঢুকে যায়। এ সময় ওই মোটরসাইকেলে থাকা তিনজন আরোহীর মধ্যে দুই জন বাসের নীচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে তৌহিদ  মারা যান। অপর আরোহী নাজমুলকে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অপর আরোহী কাদের সড়কে চলাচলরত সাংবাদিকবহনকারী আরেকটি মোটরসাইকেলের উপর ছিটকে পড়েন। এসময় সাংবাদিক সাইফুল ও আরিফ আহত হন। পরে তাদের উদ্ধার করে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...