চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও দলের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু তাহেরের সঙ্গে নবগঠিত চট্টগ্রাম মহানগর জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
বৃহস্পতিবার নবগঠিত কমিটির আহবায়ক শরীফুল মোল্লা নিরব, সিনিয়র যুগ্ম আহবায়ক আরাফাতুল ইসলাম কচিসহ নতুন কমিটির অন্য নেতারা আহবায়কের নাসিরাবাদস্থ কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক কে. এম. আবছার উদ্দিন রনি, নগর জাপা সদস্য নীল কমল সুশীল, ডবলমুরিং থানা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ আরমানসহ ছাত্র সমাজের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে আলহাজ্ব আবু তাহের বলেন, “৯০ এর পর থেকে কোন সরকারই জাতীয় পার্টির প্রতি সুবিচার করেনি। কিন্তু বর্তমান সরকার অতীতের সব রেকর্ড ভেঙে আমাদের সভা-সমাবেশে বাধা দিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করছে। তাই সকল থানা ও কলেজে সংগঠন শক্তিশালী করে জানিয়ে দিতে হবে— ‘নো জাতীয় পার্টি, নো ইলেকশন’। আমরা ললিপপ নই, টুকা দিলে ঝরে পড়বো না।”
তিনি আরও বলেন, “সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এমতাবস্থায় দেশ পরিচালনায় জাতীয় পার্টি সরকারের বিকল্প নেই।”
আর এইচ/
