রবিবার, ৯ আগস্ট ২০২৬

বিজিবির মানবিক উদ্যোগে থানচির বুলুপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বাজবে ঘন্টা

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

পার্বত্য অঞ্চলে বসবাসকারী প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মা উন্নয়নে বিজিবির মানবিক উদ্যোগের অংশ হিসেবে থানচির দুর্গম বুলুপাড়ায় ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছে বুলুপাড়া প্রাথমিক বিদ্যালয়ের।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অত্যন্ত দুর্গম বুলুপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও স্থানীয় কোমলমতি ৫০ জনশিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণের মধ্য দিয়ে দুর্গম এই এলাকায় বসবাসকারী জনসাধারণের সন্তানদের প্রাক-প্রাথমিক শিক্ষা অর্জনের সুযোগ করে দিলো বিজিবি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী প্রাথমিক বিদ্যালয়টি উদ্বোধন করেন,উদ্বোধন পরবর্তী ৫০ জন শিক্ষার্থীর মাঝে বই, খাতা, কলম, পেন্সিল, রাবারসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী তুলে দেন লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী।

এসময় তিনি বলেন দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের দুর্গম পার্বত্য সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকারী আলীকদম ব্যাটালিয়ন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী নৃ-গোষ্ঠী ও পাহাড়ী-বাঙালি জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।

অপারেশন উত্তরণের আওতায় ব্যাটালিয়নটি দীর্ঘদিন ধরে বিনামূল্যে স্থানীয় চিকিৎসা বঞ্চিত জনসাধারণের মাঝে,চিকিৎসাসেবা, খাদ্য ও পোশাক বিতরণ, শীতবস্ত্র প্রদান, অগ্নিকান্ড ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক সেবা প্রদান করছে। এসব উদ্যোগ পার্বত্য অঞ্চলে সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সহায়তা করছে।

তিনি বলেন শিক্ষা উন্নয়নকে এগিয়ে নিতে প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের আলোর পথে নিয়ে আসতেই বুলুপাড়ায় এই বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রসঙ্গত বিদ্যালয়টির যাত্রার মধ্য দিয়ে, সীমান্তবর্তী বুলুপাড়ায় স্থানীয় ৩টি পাড়ার প্রায় ৫০টি পরিবারের ৭০-৮০ জন শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...