রবিবার, ৯ আগস্ট ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ৮-১২ ফেব্রুয়ারির মধ্যে: ইসি আনোয়ারুল

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। আর একইদিনে অনুষ্ঠেয় দুই ভোটের তপশিল ঘোষণা করা হবে আগামী ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে। দুই ভোট একসঙ্গে হওয়ায় ভোটগ্রহণের সময় বাড়ানোর চিন্তা-ভাবনাও করেছ নির্বাচন কমিশন (ইসি)। 

আজ মঙ্গলবার ( ২ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার সমকালকে এ তথ্য জানান। তিনি আরও বলেন, আগামী ৭ ডিসেম্বর সভা করবে নির্বাচন কমিশন। সেই সভায় তপশিল ও নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, দুই ভোট একই দিনে হওয়ায় ভোটগ্রহণের সময় আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা বাড়ানোর বিষয়েও পরিকল্পনা চলছে। ইসি’র সভায় এ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। মক ভোটিং-এর অভিজ্ঞতা থেকে ভোটকেন্দ্র বা ভোটকক্ষ নয়, ভোটদানের জন্য গোপনকক্ষের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আমরা তো আগেই বলেছি, রোজার আগে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন। দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝিও যদি হয়, তাহলে এটা ৮ থেকে ১২ তারিখের মধ্যে পড়ে। সেটা ৮ ফেব্রুয়ারি থেকে এক দুইদিন পর কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক দু’দিন আগেও হতে পারে।’

তিনি বলেন, ‘আর তপশিলের কথা প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এটা ঘোষণা করা হবে। সে হিসেবেও এটা ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে হয়।’

ভোটগ্রহণের সময় বাড়ানো হবে কিনা জানতে চাইলে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, পরিকল্পনা আছে, কমিশন সিদ্ধান্ত নিলে চূড়ান্ত হবে।

ভোটিং বুথের সংখ্যা বাড়ানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘গোপনকক্ষ আমরা দ্বিগুণ (প্রতিটি ভোটকক্ষে একটির জায়গায় দু’টি গোপনকক্ষ) করার চিন্তা করছি। কিছু ক্ষেত্রে যদি বাড়ানো সম্ভব হয় কমিশন সিদ্ধান্ত নেবে। এখনো চূড়ান্ত হয়নি। এটাও আমরা ৭ ডিসেম্বরের সভায় ঠিক করব।’

আগামী বছরের রোজার আগে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আগে থেকেই নিয়ে আসছিল ইসি। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের কথা জানান। সে অনুযায়ী প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...