রবিবার, ৯ আগস্ট ২০২৬

ভোটার তালিকার সময়সীমা চূড়ান্ত, নভেম্বরের ভোটাররা থাকবেন ভোটের বাইরে

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানিয়েছেন, ৩১ অক্টোবরের পরে যেসব নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তারা এবারের জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

আখতার আহমেদ বলেন, “৩১ অক্টোবর পর্যন্ত যাঁরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, শুধু তারাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। ভোটার তালিকা আইন অনুযায়ী কমিশন যেকোনো সময় নতুন ভোটার অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিতে পারে; তবে নির্ধারিত সময়ের পর অন্তর্ভুক্তরা এবার ভোট দিতে পারবেন না।”

এনআইডি সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, ভোটের আগে ভোটারের নাম, বাবা-মায়ের নাম, পেশা, জন্মতারিখ, ঠিকানা ও ছবি কোনোভাবেই সংশোধন করা যাবে না। ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর এসব তথ্য হালনাগাদ করা যাবে। তবে মোবাইল নম্বরসহ কিছু সাধারণ তথ্য সংশোধনে কোনো বাধা থাকবে না বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটদানের নিবন্ধনের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। তফসিল ঘোষণার পর পরবর্তী ১৫ দিনের মধ্যে যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে চান, তারা নিবন্ধন করতে পারবেন।

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান ইসি সচিব।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...