রবিবার, ৯ আগস্ট ২০২৬

চকরিয়ার সাহারবিলে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের সমর্থনে সাহারবিল স্টেশনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বরল) বাদে আসর সাহারবিল বি.এম.এস উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ পথসভা আয়োজন করে জামায়াতে ইসলামী সাহারবিল ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডে এ কর্মসূচি চলে রাত ৯টা পর্যন্ত ।

এরপূর্বে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন অলিগলিতে বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জননেতা আব্দুল্লাহ আল ফারুক।

অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।

তিনি বলেন, ন্যায় ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলাই আমাদের লক্ষ্য । জনগণ পরিবর্তন চায়, উন্নয়ন ও শান্তির রাজনীতি চায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোঃ হেদায়েত উল্লাহ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা সেক্রেটারী মো: হুসনে মোবারক,সাংগঠনিক সম্পাদক ওমার আলী । শাহারবিল ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আশরাফুল মোস্তফা বিন নূরী,ইউনিয়ন সেক্রেটারী আব্দুল্লাহ আল নোমান পলাশ ।

পথসভায় সভাপতিত্ব করেন মাওঃ শব্বীর আহমদ ওসমানী এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউনিয়ন কর্মপরিষদ সদস্য মাস্টার নূর মোহাম্মদ ।

বক্তারা দাঁড়িপাল্লা মার্কার পক্ষে সমর্থন দেওয়ার আহ্বান জানান এবং এলাকার উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এলাকা উৎসবমুখর হয়ে উঠে।

আরো/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...