রবিবার, ৯ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে বিদায়ী ইউএনওকে প্রেস ক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ পদোন্নতি জনিত কারণে বদলী হওয়ায় বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দ। 

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় বিদায়ী ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহর কর্মকালীন সময়ের ভূয়সী প্রশংসা করেন নেতৃবৃন্দরা।

এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, ক্লাবের সাবেক সভাপতি শাহীনুর কিবরিয়া মাসুদ, বর্তমান সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পূজন সেন, অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, সদস্য স ম রবিউল হোসাইন ও আবু নাঈম।

বিদায়ী ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ৯ মাস ১৩ দিন বোয়ালখালীতে কাজ করার সুযোগ পেয়েছি। সংক্ষিপ্ত কিন্তু উল্লেখযোগ্য এ সময়ে এখানে কাজ করতে গিয়ে এ উপজেলার বৈচিত্র্যময় ভৌগোলিক সৌন্দর্য ,এখানকার বিভিন্ন শ্রেণি পেশার আপামর মানুষের ভালোবাসা আমাকে ঋণী করেছে।

অনেক কিছু করতে পারিনি ইচ্ছে থাকা স্বত্ত্বেও কিন্তু চেষ্টার ত্রুটি রাখিনি এ উপজেলার মানুষের সেবা নিশ্চিত করতে । যেটুকু পারিনি তা নিতান্তই আমার ব্যক্তিগত সীমাবদ্ধতা হিসেবে গণ্য করবেন।

এসময় সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা পেয়েছি। সীমাবদ্ধতাও ছিল। তারপরও সরকারি নিয়মনীতি মেনে সাধ্য সামর্থ্যের নিরিখে সেবা প্রদানের চেষ্টা করেছি। বেশ কিছু জনকল্যাণমূলক প্রজেক্টের কাজ চলমান রয়েছে। আশা করি খুব দ্রুতই কাজগুলো দৃশ্যমান হবে। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...